স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত, আহত ২৮

১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ AM
খালিয়াজুরী থানা

খালিয়াজুরী থানা © ফাইল ফটো

নেত্রকোণার খালিয়াজুড়ীতে আধিপত্য বিস্তার ও স্কুল কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে শাহ আলমগীর (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ২৮ জন আহত হয়েছেন।

নিহত শাহ আলমগীর রানীচাপুর গ্রামের নূরুল হকের ছেলে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জানা যায়, রানীচাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কমিটি গঠন নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় কথা-কাটাকাটির জেরে প্রথম দফা সংঘর্ষ হয়। এরপর বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষ ফের মুখোমুখি সংঘর্ষে জড়ায়। থেমে থেমে সারা দিন ধরে ধাওয়া-পাল্টা ধাওয়া চলতে থাকে।

সংঘর্ষে আহত ব্যক্তিদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সংঘর্ষে এক পক্ষে ছিলেন উপজেলার চাকুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রহমানের লোকজন ও অন্য পক্ষে ছিলেন একই ইউনিয়ন শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক লিগেল মিয়ার অনুসারীরা।

এ বিষয়ে খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিরুদ্দিন বলেন, উভয় পক্ষের অভিযোগের পরিপ্রেক্ষিতে দুটি মামলা হয়েছে। সংঘর্ষে নিহত ব্যক্তির ঘটনায় তদন্ত চলছে এবং জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

বর্তমানে রানীচাপুর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান ওসি।

বাংলাদেশ বেতারের পর এবার বিটিভি ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত, আহত …
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
‘রাশেদ খাঁনের পদের আসল কাজ কী, জিজ্ঞাসা করলে সম্ভবত উত্তর দ…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীতে এবার থানার সামনে বাসে আগুন
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রে এশিয়ান ফিল্মমেকার অ্যাওয়ার্ড জিতলেন বাংলাদেশি…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
কমল জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষার ফি, পুনর্নির্ধারি…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬