রাজধানীতে এবার থানার সামনে বাসে আগুন

১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০ PM , আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৬ PM
রাজধানীর কাফরুল থানার সামনে একটি বাসে আগুন লেগেছে

রাজধানীর কাফরুল থানার সামনে একটি বাসে আগুন লেগেছে © সংগৃহীত

রাজধানীর কাফরুল থানার সামনে একটি বাসে আগুন লেগেছে। আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত সোয়া ১০টার দিকে বাসটিতে আগুন লাগার খবর পাওয়ার কথা জানিয়েছে ফায়ার সার্ভিস।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, মিরপুর সুপার লিংক মালিক সমিতির একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বাসটির নম্বর (ঢাকা মেট্রো-ব ১১-৭২৩৭)।

ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মো. শাহজাহান ইসলাম বলেন, খবর পাওয়ার ৮  মিনিটের মধ্যে তাদের ইউনিট সেখানে পৌঁছায়। রাত ১০টা ৩৩ মিনিটে আগুন নিভিয়ে ফেলা হয়। তবে আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি এ কর্মকর্তা।

এর আগে, জুমার নামাজের পর মালিবাগ রেলগেট সংলগ্ন সড়কে সোহাগ পরিবহনের কাউন্টারের পাশে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর সন্ধ্যার দিকে মহাখালী এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। প্রায় একই সময় আগারগাঁওয়ের বাংলাদেশ বেতার ভবন সংলগ্ন এলাকায় সড়কের ওপর আরও একটি ককটেল বিস্ফোরণ ঘটে।

পরে যাত্রাবাড়ীতে ৫টি ককটেল বিস্ফোরণের ঘটনায় দুর্বৃত্তরা। এতে এক রিকশাচালক আহত হন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার সময় যাত্রাবাড়ী এলাকাটিতে যানবাহন ও মানুষের চলাচল ছিল। হঠাৎ পরপর কয়েকটির ককটেল বিস্ফোরণে পথচারী ও স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। জীবন বাঁচাতে মানুষ দিগ্বিদিক ছুটতে শুরু করেন। অনেকে আশপাশের দোকান বা ভবনে আশ্রয় নেন।

‘রাশেদ খাঁনের পদের আসল কাজ কী, জিজ্ঞাসা করলে সম্ভবত উত্তর দ…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীতে এবার থানার সামনে বাসে আগুন
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রে এশিয়ান ফিল্মমেকার অ্যাওয়ার্ড জিতলেন বাংলাদেশি…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
কমল জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষার ফি, পুনর্নির্ধারি…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউটের এমফিল ও পিএইচডি …
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
জাকসুর উদ্যোগে ২৫ লাখ টাকায় জাবি মেডিকেল সেন্টার আধুনিকায়ন …
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬