মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউটের এমফিল ও পিএইচডি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ PM
২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমফিল ও পিএইচডি ভর্তি পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও স্বচ্ছভাবে অনুষ্ঠিত

২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমফিল ও পিএইচডি ভর্তি পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও স্বচ্ছভাবে অনুষ্ঠিত © টিডিসি ছবি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর এবং মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউটের সভাপতি প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহর সার্বিক দিকনির্দেশনায় ইনস্টিটিউটের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমফিল ও পিএইচডি ভর্তি পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও স্বচ্ছভাবে অনুষ্ঠিত হয়েছে। 

আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর ধানমন্ডিতে ডক্টর মালিকা কলেজে সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত এ ভর্তি পরীক্ষা  চলাকালে কেন্দ্র পরিদর্শন, সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ ও তত্ত্বাবধান করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মো. লুৎফর রহমান, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী জিন্নাহ ও ট্রেজারার প্রফেসর ড. মো. নাজমুল হোসাইন। এ সময় উপস্থিত ছিলেন রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. আওলাদ হোসেন। 

ডক্টর মালিকা কলেজের অধ্যক্ষসহ সংশ্লিষ্ট শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা পরীক্ষা ব্যবস্থাপনায় সার্বিক সহযোগিতা করেন। এই ভর্তি পরীক্ষার ফলাফল শিগগিরই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ( www.nu.ac.bd) প্রকাশ করা হবে। গবেষণাভিত্তিক উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের ইতিহাস, সমাজ, সংস্কৃতি ও রাষ্ট্রচিন্তা নিয়ে উচ্চতর গবেষণাকে উৎসাহিত করার লক্ষ্যে ইনস্টিটিউটের এমফিল ও পিএইচডি কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

আলিম ফলাফলে মাদ্রাসা বোর্ডে দেশসেরা তা’মীরুল মিল্লাত টঙ্গী …
  • ৩১ অক্টোবর ২০২৬
ঢাকা আলিয়ায় পাশের হার ৯০.৭৬, জিপিএ-৫ ১০ জন
  • ৩১ অক্টোবর ২০২৬
দিনাজপুর বোর্ডে সবচেয়ে কম পাসের হার পঞ্চগড়ে
  • ৩১ অক্টোবর ২০২৬
গবাদিপশু থেকে মানুষের শরীরে শামন্ডা ভাইরাস, সতর্ক থাকার পরা…
  • ৩১ অক্টোবর ২০২৬
তা’মীরুল মিল্লাতে পাসের হার ৯৭.০৯ শতাংশ, জিপিএ-৫ ৫৪৪ জন
  • ৩১ অক্টোবর ২০২৬
এক্সামিনেশন সিস্টেম ‘রি-এক্সামিন’ হবে, শাস্তির আওতায় আসছেন …
  • ৩১ অক্টোবর ২০২৬