২৬ খাতে পুরস্কার দেবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, আবেদন আহবান

২৫ অক্টোবর ২০২৬, ০৮:৪২ AM
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় © টিডিসি সম্পাদিত

দেশের ২৬টি শিল্প খাতের কারখানাকে ‘পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য উৎকর্ষ পুরস্কার-২০২৬’ দেবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। নিরাপদ ও শোভন কর্মপরিবেশ নিশ্চিত করা, পরিবেশবান্ধব প্রযুক্তি ও দক্ষ জনশক্তি ব্যবহারের মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়নে অবদানের স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার দেওয়া হবে।

এ লক্ষ্যে আগ্রহী কারখানাগুলোকে আগামী ২০ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে নির্ধারিত আবেদন ফরম পূরণ করে হার্ড কপি ও সফট কপি জমা দিতে বলা হয়েছে।

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৬টি শিল্প খাতের মধ্যে রয়েছে তৈরি পোশাক (ওভেন ও নিট), টেক্সটাইল, চামড়া শিল্প (ফিনিশড গুডস ও ট্যানারি), ওষুধশিল্প, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, চা, প্লাস্টিক, সিমেন্ট, টাইলস ও সিরামিক, ইলেকট্রিক ও ইলেকট্রনিকস পণ্য, স্টিল মিল, তথ্যপ্রযুক্তি (আইটি), রাইস মিল, পাটকল, চিংড়ি, রাসায়নিক, প্রসাধনী, অটোমোবাইল, লাইট ইঞ্জিনিয়ারিং ও মোল্ডিং, এক্সেসরিজ ও ব্যাকওয়ার্ড লিংকেজ, জাহাজ নির্মাণ, জাহাজ ভাঙা, কাচ এবং জ্বালানি ও বিদ্যুৎ খাত।

আবেদন করবেন যেভাবে
আগ্রহী কারখানাগুলোকে নির্ধারিত আবেদন ফরম যথাযথভাবে পূরণ করে এর হার্ড কপি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের শ্রম শাখায় জমা দিতে হবে। ঠিকানা: কক্ষ নম্বর ৪৩০, ভবন নম্বর ৭, বাংলাদেশ সচিবালয়, ঢাকা। পাশাপাশি আবেদনপত্রের সফট কপি [email protected] অথবা [email protected] ই-মেইল ঠিকানায় পাঠাতে হবে।

আবেদন ফরম শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের mole.gov.bd এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের dife.gov.bd ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে।

এ বিষয়ে বিস্তারিত তথ্য ও সহযোগিতার জন্য মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ সাইদুর রহমানের দপ্তরে যোগাযোগ করতে বলা হয়েছে। যোগাযোগের ফোন নম্বর ০২-৪৭১১৯৫৪৪।

বন্দরে আমির হামজার মাহফিল, প্রতিহতের ঘোষণা চরমোনাই-হেফাজত আ…
  • ১৫ নভেম্বর ২০২৬
ছেলের জানাজার এক ঘণ্টা পর মায়ের মৃত্যু
  • ১৫ নভেম্বর ২০২৬
আংশিক মেঘলা থাকতে পারে ঢাকার আকাশ, বৃষ্টির আভাস নেই
  • ১৫ নভেম্বর ২০২৬
কোচিং ছাড়াই বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি, এই ৯ কাজ অন্যদ…
  • ১৫ নভেম্বর ২০২৬
গভীর রাতে বিএনপি নেত্রীর বাসায় নেতা, অনৈতিক সম্পর্কের অভিযো…
  • ১৫ নভেম্বর ২০২৬
৬২ শতাংশই জানেন না, শরীরে বাসা বেঁধেছে ডায়াবেটিস
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950