হরতালেও জবিতে স্বাভাবিক নিয়মেই চলবে ক্লাস-পরীক্ষা

২৮ অক্টোবর ২০২৩, ১১:০৬ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০২:৫৩ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

বিএনপি-জামায়াতের হরতালের ডাকের পরও স্বাভাবিক নিয়মেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবিতে) চলবে ক্লাস-পরীক্ষা। শনিবার (২৮ অক্টোবর) রাতে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল। 

তিনি বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস-পরীক্ষা স্বাভাবিক নিয়মেই চলবে কোনো পরিবর্তন আনা হয়নি। আমরা পরিস্থিতি স্বাভাবিক দেখছি। 

পরিবহনের সময় এবং পরিবহন চলাচলের প্রশ্নে ড. মোস্তফা কামাল বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল পরিবহন তার স্বাভাবিক নিয়মেই চলবে। সময়ের কোনো পরিবর্তন হবে না। 

উল্লেখ্য,  এর আগে বিকেলে রাজধানীর নয়াপল্টনে মহাসমাবেশ থেকে রোববার সারাদেশে হরতালের ডাক দিয়েছে বিএনপি।

স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত, আহত …
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
‘রাশেদ খাঁনের পদের আসল কাজ কী, জিজ্ঞাসা করলে সম্ভবত উত্তর দ…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীতে এবার থানার সামনে বাসে আগুন
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রে এশিয়ান ফিল্মমেকার অ্যাওয়ার্ড জিতলেন বাংলাদেশি…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
কমল জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষার ফি, পুনর্নির্ধারি…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউটের এমফিল ও পিএইচডি …
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬