উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএড ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

২৮ অক্টোবর ২০২৩, ১২:৪৮ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০২:৫৬ PM
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের বিএড ভর্তি পরীক্ষা আগামী শুক্রবার (৩ নভেম্বর অনুষ্ঠিত হবে। এদিন বিকেল তিনটা থেকে চারটা পর্যন্ত বাউবির সব স্টাডি সেন্টারে ভর্তি পরীক্ষার আয়োজন করা হবে।

বাউবির বিএড ভর্তি কমিটি সভাপতি অধ্যাপক সুফিয়া বেগম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি আঞ্চলিক ও উপ-আঞ্চলিক পরিচালকদের  পাঠানো হয়েছে। 

চিঠিতে বলা হয়েছে, বিএড প্রোগ্রামের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৩ নভেম্বর (শুক্রবার) বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত সব স্টাডি সেন্টারে অনুষ্ঠিত হবে। 

এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আঞ্চলিক ও উপ-আঞ্চলিক পরিচালকদের নির্দেশ দেয়া হয়েছে চিঠিতে। 

কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, ফায়ার সার্ভিসের ৩ ইউ…
  • ২২ এপ্রিল ২০২৬
ঢাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় মামলা না নেওয়ায় পুলিশের বির…
  • ২২ এপ্রিল ২০২৬
প্রতিটি ক্যাম্পাসে আমরা আপনাদেরকে হাজার হাজার বার গুপ্ত বলব…
  • ২১ এপ্রিল ২০২৬
জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের আহ্বান রাবি ছাত্রদল সভাপত…
  • ২১ এপ্রিল ২০২৬
চারদিন ধরে নিখোঁজ আমেরিকার বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া নোবিপ্রবির …
  • ২১ এপ্রিল ২০২৬
সুইপারের মা-হারা কনের বিয়েতে গাজীপুরের ডিসি, প্রশংসার বন্যা
  • ২১ এপ্রিল ২০২৬