রাজধানীতে ডিবি পরিচয়ে জবির ৩ শিক্ষার্থীর মোবাইল-টাকা ছিনতাই

২৫ অক্টোবর ২০২৩, ০৪:৫৩ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০২:৫৭ PM
ভুক্তভোগী জবি শিক্ষার্থী আসিফ, হাবিব ও হাফিজু

ভুক্তভোগী জবি শিক্ষার্থী আসিফ, হাবিব ও হাফিজু © সংগৃহীত

রাজধানীতে ডিবি পুলিশ পরিচয় দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) তিন শিক্ষার্থীর কাছ থেকে মোবাইল ও টাকাসহ অন্যান্য জিনিস ছিনতাই করেছে একটি চক্র। আজ মঙ্গলবার ভোরে রিকশায় কমলাপুর রেলস্টেশনে যাওয়ার পথে মতিঝিল শাপলা চত্বর এলাকায় এ ঘটনা ঘটেছে। 

ভুক্তভোগী শিক্ষার্থীরা হলেন- হাবিবুর রহমান, আব্দুল্লাহ আল আসিফ ও হাফিজুর রহমান। তারা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ১৭তম আর্বতনের (১ম বর্ষ) শিক্ষার্থী। 

ভুক্তভোগী হাবিবুর রহমান বলেন, আমরা নাটোরের এক বন্ধুর বাসায় ঘুরতে যাওয়ার উদ্দেশে বাবু বাজার থেকে কমলাপুর রেলস্টেশনের দিকে রিকশায় যাচ্ছিলাম। মতিঝিল শাপলা চত্বর এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি সাদা মাইক্রোবাস এসে আমাদের পথ আটকায়। ডিবি পরিচয়ে তারা আমাদের রিকশা থামান। কোনো কথা না বলেই গাড়ি থেকে তিনজন নেমে আমাদের মোবাইল, টাকা ও ব্যাগ নিয়ে যায়। এ সময় আমাকে চাপাতির উল্টো পাশ দিয়ে মাথায় আঘাত করা হয়।

আহত আসিফ বলেন, প্রথমে আমি মোবাইল দিতে চাইনি। তখন আমার মাথায় চাপাতি দিয়ে কুপিয়ে সব নিয়ে যায়। তখন রক্ত ঝরতে থাকে। তার পর হাবিব ৯৯৯ কল দিয়ে গাড়ির নম্বরটি জানায়। গাড়ির নম্বরটি ছিল, ঢাকা মেট্রো-গ ২১০৩১৪। পরে নিকটস্থ থানায় যোগাযোগ করতে বলা হয়।

এ বিষয়ে মতিঝিল থানার কর্মরত পুলিশ অফিসার আলমগীর হোসেন বলেন, একই নম্বরের গাড়ি ব্যবহার করে রাজধানীর আরও চার জায়গায় ছিনতাই করা হয়েছে। কল করে আমাদের কাছে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

ভুক্তভোগী শিক্ষার্থীরা জানান, আহত আসিফের শরীর থেকে রক্ত ঝরছিল বলে জিডি না করে রাজধানীর একটি মেডিকেলে চিকিৎসা নেওয়া হয়। পর সবাই গ্রামের বাড়ি চলে যায়।

৭ নভেম্বরকে বিপ্লব বললেও চব্বিশের গণঅভ্যুত্থান স্বীকারে বিএ…
  • ০৭ নভেম্বর ২০২৬
কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে …
  • ০৭ নভেম্বর ২০২৬
লম্বা সময়ের জন্য ছিটকে যাচ্ছেন সাদমান
  • ০৭ নভেম্বর ২০২৬
একই যোগ্যতা, ভিন্ন সুযোগ: পদোন্নতিতে বৈষম্যের শিকার গ্রন্থা…
  • ০৭ নভেম্বর ২০২৬
আজ রাত ৮টায় শেষ হচ্ছে এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন
  • ০৭ নভেম্বর ২০২৬
ভর্তি পরীক্ষা: উপাচার্যদের নিয়ে বৈঠকে বসছে মন্ত্রণালয়-ইউজিসি
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950