হলে বিবাহিত ও গর্ভবতী ছাত্রীদের থাকা মানা— এমন বিধান প্রত্যাহারের দাবি

২৩ অক্টোবর ২০২৩, ০৯:৪৯ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০২:৫৮ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল © ফাইল ছবি

কয়েকটি বিশ্ববিদ্যালয়ে বিবাহিত এবং গর্ভবতী ছাত্রীদের আবাসিক হলে থাকার বিষয়ে বৈষম্যমূলক বিধান ও নির্দেশনা রয়েছে। এ বিধান প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশের যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক সিভিল সোসাইটি ফোরাম (সিএসও ফোরাম)। আজ সোমবার এক বিবৃতিতে এ দাবি জানিয়েছে সংস্থাটি।

গত ২৫ সেপ্টেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের বিবাহিত এবং অন্তঃসত্ত্বা শিক্ষার্থীদের হল ছাড়ার নোটিশ দেওয়া হয়। ওই নোটিশে উল্লেখ করা হয়, ‘আবাসিকতা লাভ ও বসবাসের শর্তাবলি এবং আচরণ ও শৃঙ্খলা সংক্রান্ত বিধিমালা ২০২১–এর ১৭ নম্বর ধারা অনুযায়ী বিবাহিত এবং গর্ভবর্তী শিক্ষার্থীরা আবাসিক সিট পাবে না।’ 

সিএসও ফোরাম মনে করে, এই বিধান ও নির্দেশনা নারীর প্রতি বৈষম্যমূলক। 

সিএসও ফোরামের বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের সংবিধান এবং আন্তর্জাতিক মানবাধিকার আইনে নারীর প্রতি সব ধরনের বৈষম্য নিরসন সনদে (সিডও) শিক্ষাঙ্গনসহ বিভিন্ন ক্ষেত্রে নারীর প্রতি বৈষম্য নিষিদ্ধ করা হয়েছে। সেখানে আবাসিক হলে ছাত্রীদের বসবাসের ক্ষেত্রে এমন বৈষম্যমূলক বিধান ও তার প্রয়োগ খুবই উদ্বেগজনক ও নিন্দনীয়। 

সিএসও ফোরাম মনে করে, বিশ্ববিদ্যালয়ের হলে থাকার ক্ষেত্রে এ ধরনের লিঙ্গ বৈষম্যমূলক নীতির চর্চা শুধুমাত্র বিবাহিত ও গর্ভবর্তী ছাত্রীদের হলে বসবাসের অধিকার থেকেই শুধু বঞ্চিত করবে না বরং তাদের শিক্ষালাভের মৌলিক অধিকারকে সংকুচিত করবে এবং তাদের জীবনের ওপর অত্যন্ত নেতিবাচক প্রভাব ফেলবে। 

সিএসও ফোরাম হলো— আইন ও সালিস কেন্দ্র, ব্লাস্ট, বাংলাদেশ মহিলা পরিষদ, আইসিডিডিআরবিসহ ১৯টি সংস্থার একটি সম্মিলিত ফোরাম। বাংলাদেশে নারীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য নিয়ে কাজ করে এই ফোরাম।

ঢাবির রেজিস্টার্ড গ্র্যাজুয়েট হিসেবে তালিকাভুক্তির নিবন্ধন …
  • ০৩ জুলাই ২০২৬
বাড়ল রুপার দাম, ভরিতে কত?
  • ০৩ জুলাই ২০২৬
শততম ম্যাচের মাইলফলক ছোঁয়ার ম্যাচে বড় সুখবর পেলেন স্কালোনি
  • ০৩ জুলাই ২০২৬
ফরিদপুরে একসঙ্গে জন্ম নেওয়া সেই ৫ শিশুর মধ্যে মারা গেল ৪ জন
  • ০৩ জুলাই ২০২৬
লেবাননে ৩৪০ শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত, নতুন শিক্ষাবর্ষে …
  • ০৩ জুলাই ২০২৬
একদিনের ব্যবধানে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরিতে কত?
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence