বাড়ল রুপার দাম, ভরিতে কত?

০৩ জুলাই ২০২৬, ১০:৪৯ AM
বেড়েছে রুপার দাম

বেড়েছে রুপার দাম © সংগৃহীত

একদিনের ব্যবধানে দেশের বাজারে বেড়েছে রুপার দাম। এবার ভরিতে ১১৭ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৮৯৯ টাকা।

শুক্রবার (৩ জুলাই) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন এ দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি রুপার (পিওর সিলভার) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় রুপার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের রুপার দাম পড়বে ৪ হাজার ৮৯৯ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৬৬৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ২৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে সবশেষ গত ২ জুলাই সমন্বয় করা হয়েছিল রুপার দাম। সে সময় ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ২৯১ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার ৪ হাজার ৭৮২ টাকা নির্ধারণ করা হয়।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৫৪৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৯০৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৯৭৪ টাকা নির্ধারণ করা হয়। যা কার্যকর হয়েছিল সেদিন সকাল ১০টা থেকেই।

এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৫৩ দফা সমন্বয় করা হয়েছে রুপার দাম। যেখানে দাম ২৭ দফা বাড়ানো হয়েছে; কমানো হয়েছে বাকি ২৬ দফা। আর ২০২৫ সালে দেশের বাজারে মোট ১৩ বার সমন্বয় করা হয়েছিল রুপার দাম। যার মধ্যে বেড়েছিল ১০ বার, আর কমেছিল মাত্র ৩ বার।

দ্বিতীয় থেকে নবমে ভর্তি পরীক্ষা, প্রথম শ্রেণিতে লটারি
  • ১৩ অক্টোবর ২০২৬
বিশ্ব ব্যর্থতা দিবস আজ
  • ১৩ অক্টোবর ২০২৬
ওজন কমানোর পাশাপাশি লিভার ভালো রাখতে খেতে পারেন ৩ ধরনের প্র…
  • ১৩ অক্টোবর ২০২৬
নিয়োগপত্রবঞ্চিত অনশনকারীদের আবেদন দিতে বলল অধিদপ্তর, হতে পা…
  • ১৩ অক্টোবর ২০২৬
চট্টগ্রাম আর্মি মেডিকেল কলেজে বিভিন্ন পদে চাকরি, আবেদন ৩১ অ…
  • ১৩ অক্টোবর ২০২৬
জিয়াউর রহমানের প্রথম সমাধি স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধ বিষয়ক মন…
  • ১৩ অক্টোবর ২০২৬