ফরিদপুরে একসঙ্গে জন্ম নেওয়া সেই ৫ শিশুর মধ্যে মারা গেল ৪ জন

০৩ জুলাই ২০২৬, ১০:৩২ AM
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল © সংগৃহীত

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে পাঁচ নবজাতকের জন্ম দিয়েছেন এক মা। তবে জন্মের পর পাঁচ নবজাতকের মধ্যে চারজন মারা গেছে।

শুক্রবার (৩ জুলাই) সকাল ৯টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সহকারী রেজিস্ট্রার ডাক্তার শিপ্রা ব্যানার্জি এ বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে, বৃহস্পতিবার (০২ জুলাই) দুপুর আড়াইটার দিকে প্রসববেদনা শুরু হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়। পরে বিকেল ৫টা ২০ মিনিট থেকে ৫টা ৫০ মিনিটের মধ্যে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের লেবার ওয়ার্ডে অস্ত্রোপচার ছাড়াই পাঁচটি শিশুর জন্ম হয়। নবজাতকদের মধ্যে তিনজন ছেলে ও দুইজন মেয়ে ছিল। বর্তমানে একটি ছেলে শিশু চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছে।

জানা গেছে, শিশুগুলোর বাবার নাম মাহামুদুল হাসান ডলার (৩০)। তিনি ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ভবুকদিয়া গ্রামের বাসিন্দা এবং সিঙ্গাপুরে কর্মসংস্থানের প্রস্তুতি নিচ্ছেন। দেড় বছর আগে তার সঙ্গে একই উপজেলার বড় কাজুলী গ্রামের চাঁদনী বেগমের (২২) বিয়ে হয়।

গর্ভধারণের পর চিকিৎসা পরীক্ষায় জানা যায়, চাঁদনীর গর্ভে একসঙ্গে পাঁচটি সন্তান রয়েছে। বিষয়টি পরিবারে আনন্দের সৃষ্টি করলেও অকাল প্রসবের কারণে সেই আনন্দ দ্রুতই বিষাদে পরিণত হয়।

হাসপাতাল সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে প্রসূতিকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টা ২০ মিনিটে প্রথম সন্তান জন্ম নেয়। পরবর্তী ৩০ মিনিটের মধ্যে আরও চারটি শিশুর জন্ম হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি প্রথম পর্বের পরীক্ষার সময়সূচি …
  • ১৩ অক্টোবর ২০২৬
মঙ্গলবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৩ অক্টোবর ২০২৬
স্কুলছাত্রী তাজমিন হত্যা: সেই রাজুকে রেখেই খালি হাতে কুমিল্…
  • ১৩ অক্টোবর ২০২৬
দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন
  • ১৩ অক্টোবর ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো মডেল জাতিসংঘ সম্মেলন
  • ১৩ অক্টোবর ২০২৬
কবি নজরুল কলেজে বাংলা বিভাগের উদ্যোগে ‘শরৎ উৎসব ও নবীন বরণ’…
  • ১৩ অক্টোবর ২০২৬