কক্ষ বরাদ্দসহ ১০ দাবিতে ইবি ঐক্যমঞ্চের স্মারকলিপি  

০৮ অক্টোবর ২০২৩, ০৪:৫৭ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
স্মারকলিপি দিয়েছেন ইবি ঐক্যমঞ্চ

স্মারকলিপি দিয়েছেন ইবি ঐক্যমঞ্চ © টিডিসি ফটো

কক্ষ বরাদ্দসহ ১০ টি দাবিতে স্মারকলিপি দিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ক্রিয়াশীল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর ঐক্যবন্ধ প্লাটফর্ম 'সামাজিক ও সাংস্কৃতিক মঞ্চ’ (ঐক্যমঞ্চ)। স্মারকলিপিটি গ্রহণ করেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। আজ রবিবার (৮ অক্টোবর) সাড়ে ১২ দিকে এ স্মারকলিপি দেন তারা।

তাদের অন্য দাবিগুলো হলো, অফিস কক্ষ ও একটি সভা কক্ষ বরাদ্দ করা, আসবাবপত্র প্রদান করা, অডিটোরিয়াম এর সাউন্ড সিস্টেম ঠিক করা, মাল্টিমিডিয়ার ব্যবস্থা করা, বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক বাজেটে সামাজিক সংগঠনগুলোকে যুক্ত করা, টিএসসিসিতে অনুষ্ঠান পরিচালনার অনুমতি প্রদানে হয়রানি বন্ধ করা এবং টিএসসিসির ওয়াশরুমগুলো উন্মুক্ত করা ও ব্যবহার উপযোগী করে তোলা।

এ ছাড়া টিএসসিসিতে সুপেয় পানির ব্যবস্থা করা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর জন্য অডিটোরিয়াম ও টিএসসিসির কক্ষ ভাড়ায় আর্থিক ছাড় দেওয়া ও বন্ধের দিনেও টিএসসিসিতে অনুষ্ঠান পরিচালনার অনুমতি দেওয়ার বিষয়টা উঠে আসে আ স্মারকলিপিতে। 

আরও পড়ুন: মগবাজারের আবাসিক হোটেলে কলেজ শিক্ষার্থীর লাশ উদ্ধার

স্মারকলিপিতে বলা হয়, সংগঠনগুলোর নির্দিষ্ট কোনো কক্ষ না থাকায় তাদেরকে বাইরে উন্মুক্ত পরিবেশে সাংগঠনিক কার্যক্রম চালাতে হচ্ছে। ফলে কর্মশালাসহ নিয়মিত কর্মসূচি পালনে দূর্ভোগ পোহাতে হচ্ছে।  কার্যক্রম পরিচালনার জন্য অনুকূল পরিবেশ না পাওয়ায় সংগঠনগুলো তাদের গতিশীলতা হারাচ্ছে। সংগঠনগুলোর পক্ষে দীর্ঘদিন থেকে টিএসসিসিতে কক্ষ বরাদ্দের দাবি থাকলেও সেটির ব্যাপারে কার্যকর কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

স্মারকলিপিতে আরও বলা হয়, সংগঠনগুলো তাদের একাডেমিক দিনের পাশাপাশি সদস্যদের একটু বেশি সময় দেওয়ার উদ্দেশ্যে ক্যাম্পাস বন্ধের দিন টিএসসিসির নির্দিষ্ট একটি কক্ষ ভাড়া নিয়ে ব্যবহার করে থাকে। কিন্তু নিরাপত্তা জনিত কারণ দেখিয়ে বর্তমানে  বন্ধের দিনে টিএসসিসিতে কোনো রকম প্রোগ্রাম করার অনুমতি মিলছে না।

এ স্মারকলিপি গ্রহনের পর বিশ্ববিদ্যালেয়র উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, তোমাদের দাবিগুলো যৌক্তিক।  আমরা সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। সংগঠনগুলোর সঙ্গে আলোচনা সাপেক্ষে কক্ষ বরাদ্দের ব্যবস্থা করব।

সাংবাদিক দেখে দৌঁড়ে পালালেন প্রাইভেট হাসপাতালে থাকা সরকারি …
  • ০৩ জুলাই ২০২৬
মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, জ্বালিয়ে দেওয়া হলো বিমান
  • ০৩ জুলাই ২০২৬
গণঅধিকার পরিষদের নেতাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
  • ০৩ জুলাই ২০২৬
জুমার দিন যে বিশেষ আমল করতেন রাসুল (সা.)
  • ০৩ জুলাই ২০২৬
স্টেডিয়াম কিনলেন শাহরুখ খান
  • ০৩ জুলাই ২০২৬
বিশ্বকাপের নকআউট পর্বে ৮৮ বছর পর জয় পেল সুইজারল্যান্ড
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence