মগবাজারের আবাসিক হোটেলে কলেজ শিক্ষার্থীর লাশ উদ্ধার

০৮ অক্টোবর ২০২৩, ০৩:২৮ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
প্রতিকী ছবি

প্রতিকী ছবি © সংগৃহীত

রাজধানীর মগবাজারের একটি আবাসিক হোটেল থেকে নাসিম হোসেন (১৮) নামের এক কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার ভোররাতে মগবাজারের হোটেল রয়্যাল ইন্টারন্যাশনালের (আবাসিক)একটি কক্ষ থেকে নাসিমের লাশটি উদ্ধার করে পুলিশ। নাসিমের বাড়ি যশোরের ঝিকরগাছা উপজেলার গঙ্গানন্দপুর গ্রামে। বাবার নাম মো. ওলিয়ার রহমান। নাসিম গঙ্গানন্দপুর ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।

রমনা থানার উপপরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম বলেন, গতকাল শনিবার রাতে হোটেল কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়। খবর পেয়ে হোটেলে গিয়ে কক্ষের দরজা ভেঙে নাসিমের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। তাঁর নিথর দেহ কক্ষের ফ্যানের সঙ্গে ঝুলছিল। পরে ময়নাতদন্তের জন্য তাঁর লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।

তিনি আরও বলেন, তাঁরা জানতে পেরেছেন গত শুক্রবার নাসিম গ্রামের বাড়ি থেকে ঢাকায় আসেন। সেদিন রাতে হোটেলটির চতুর্থ তলার ১২৪ নম্বর কক্ষে ওঠেন তিনি। গতকাল বিকেল থেকে হোটেল কর্তৃপক্ষ তাঁর কোনো সাড়াশব্দ পাচ্ছিল না। রাত ৯টার দিকে হোটেল কর্তৃপক্ষ আবার তাঁর কক্ষে গিয়ে কোনো সাড়াশব্দ না পেয়ে থানায় খবর দেয়।

পরিবারকে কিছু না বলে নাসিম ঢাকায় এসেছিলেন বলে জানতে পেরেছে পুলিশ। পুলিশ বলছে, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

নিউগিনি প্রপার্টিজে হামলা-ভাঙচুর, গ্রেফতার ১৪
  • ০৭ নভেম্বর ২০২৬
মেডিসিন ক্লাবের ‘সংবিধান’ লঙ্ঘন করে পদ পেলেন ছাত্রদল ও নিষি…
  • ০৭ নভেম্বর ২০২৬
রাজধানীতে এক দিনের ব্যবধানে ফের বাসে আগুন
  • ০৭ নভেম্বর ২০২৬
ক্যাম্পাস সাংবাদিকেরা আমাদের সহযোদ্ধা
  • ০৭ নভেম্বর ২০২৬
মেডিকেলের ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর
  • ০৭ নভেম্বর ২০২৬
মেডিকেলের ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950