ইউজিসির র‌্যাংকিংয়ে ১০ম স্থানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

৩১ আগস্ট ২০২৩, ১০:৩২ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫৫ PM
কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুমিল্লা বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) ২০২২-২৩ অর্থবছরে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) মূল্যায়নে দেশের ৪৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে ১০ম অবস্থানে রয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। ১০০ নম্বরের মধ্যে ৮৯.৫০ নম্বর পেয়ে গত অর্থ বছরের চেয়ে ১৩ ধাপ এগিয়েছে বিশ্ববিদ্যালয়টির।

বৃহস্পতিবার (৩১আগস্ট) ইউজিসির সচিবালয় এবং প্রশাসন বিভাগের সচিব ড. ফেরদৌস জামান স্বাক্ষরিত একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

এর আগে গত ২০২০-২১ অর্থবছরে এপিএ মূল্যায়নে প্রাপ্ত নম্বর ছিল ৫০। ২০২১-২২ অর্থবছরে এপিএ মূল্যায়নে ৬৯.৯৪ নাম্বার পেয়ে ১৯ ধাপ এগিয়ে ২৩তম অবস্থান করে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, এটি আমাদের জন্য একটি বিরাট অর্জন। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভিশনকে এগিয়ে নেয়ার জন্য যে সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী কাজ করছে তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই। তাদের কারণেই এপিএ-তে এত বড় সফলতা অর্জন করা সম্ভব হয়েছে। তিনি আরও বলেন, আমি যতদিন দায়িত্বে আছি সকলের সহযোগিতা নিয়ে সবগুলো কাজ সুষ্ঠুভাবে সম্পাদনের চেষ্টা করব। ভবিষ্যতে আমাদের লক্ষ্য হচ্ছে শতভাগের কাছাকাছি যেন পৌঁছাতে পারি।

এপিএ মূল্যায়নে ২০২২-২৩ অর্থবছরে প্রথম স্থানে রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (১০০), দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (৯৭.৯১)।

উল্লেখ্য, ২০১৪-১৫ অর্থবছরে সরকারি দপ্তর-সংস্থা ও প্রতিষ্ঠানের দক্ষতা ও দায়বদ্ধতা বাড়ানোর লক্ষ্যে এই বার্ষিক কর্মসম্পাদন চুক্তির (এপিএ) প্রবর্তন করা হয়।

আইইএলটিএস পরীক্ষার ফি না পেয়ে গলায় ফাঁস দিলেন পাবিপ্রবির শি…
  • ০৪ জুলাই ২০২৬
তিতুমীর কলেজের শিক্ষার্থীকে মারধরের অভিযোগে ৩ বাস আটক
  • ০৪ জুলাই ২০২৬
সন্ত্রাসীদের গুলিতে শিক্ষার্থী আহত
  • ০৩ জুলাই ২০২৬
প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি,জ…
  • ০৩ জুলাই ২০২৬
পদত্যাগ করেছেন মলদোভার প্রধানমন্ত্রী
  • ০৩ জুলাই ২০২৬
৯৬ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে নেই প্রো-ভিসি
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence