সন্ত্রাসীদের গুলিতে শিক্ষার্থী আহত

০৩ জুলাই ২০২৬, ১১:৪৪ PM , আপডেট: ০৩ জুলাই ২০২৬, ১১:৪৫ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

খুলনার রূপসা উপজেলার ওয়াপদা ভেড়িবাঁধ সড়কে বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা ইতি (দশম শ্রেণির ছাত্রী) নামে এক স্কুলছাত্রীকে লক্ষ্য করে গুলি করেছে মোটরসাইকেলে আসা হেলমেট পরিহিত দুর্বৃত্তরা। শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যায় এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে ইতি নিজ বাড়ির সামনে অবস্থান করছিল। এ সময় একটি মোটরসাইকেলে করে আসা হেলমেট পরিহিত তিন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিটি তার পায়ে বিদ্ধ হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। তাৎক্ষণিকভাবে তার শারীরিক অবস্থার বিস্তারিত জানা না গেলেও তিনি চিকিৎসাধীন রয়েছেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করে এবং ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করে।

খুলনা থানার এসআই আব্দুস সাত্তার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মোটরসাইকেলে আসা তিন দুর্বৃত্ত এ হামলা চালিয়েছে। ঘটনার পর তারা দ্রুত পালিয়ে যায়। হামলার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং হামলাকারীদের পরিচয় শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।

বিএনপি অ্যাক্টিভিস্টরা বিপদে—গতকালই ইশরাকের কাজকে বাহাবা দি…
  • ১৯ অক্টোবর ২০২৬
‘আল্লাহ, আমাকে খাবার দাও, স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’, সেই…
  • ১৯ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর সাদা শার্ট ও নেতাকর্মীদের জন্য মেসেজ
  • ১৮ অক্টোবর ২০২৬
শেখ হাসিনার সময় তাফসির মাহফিলে বাধা দেওয়া হত, আজও কেন?
  • ১৮ অক্টোবর ২০২৬
পদত্যাগ নিয়ে প্রকাশিত সংবাদ প্রত্যাহার না করলে আইনানুগ ব্যব…
  • ১৮ অক্টোবর ২০২৬
মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেওয়ার সংবাদটি অসত্য ও ভি…
  • ১৮ অক্টোবর ২০২৬