আর্জেন্টিনার খেলা দেখার সময় চেয়ারে বসা নিয়ে সংঘর্ষে আহত ২০

২৯ জুন ২০২৬, ১২:২১ PM , আপডেট: ২৯ জুন ২০২৬, ১২:২৪ PM
 চেয়ারে বসা নিয়ে সংঘর্ষে আহত ২০

চেয়ারে বসা নিয়ে সংঘর্ষে আহত ২০ © সংগৃহীত

হবিগঞ্জের সদরে বিশ্বকাপ ফুটবলের আর্জেন্টিনা ও জর্ডানের ম্যাচে চেয়ারে বসাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। 

রবিবার (২৮ জুন) দুপুরে উপজেলার উচাইল গ্রামে এ ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে সংঘর্ষে কেউ গুরুতর আহত হননি।

স্থানীয়রা জানান, রবিবার সকালে বিশ্বকাপ ফুটবলের আর্জেন্টিনা-জর্ডান ম্যাচ দেখার জন্য স্থানীয়ভাবে স্কুলবাড়ি মাঠে প্রজেক্টরের ব্যবস্থা করা হয়। খেলা চলাকালে দুই শিশুর চেয়ারে বসাকে কেন্দ্র করে বড়বাড়ি ও স্কুলবাড়ির দুই ব্যক্তির মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। তখন উভয় পক্ষের লোকজন তর্কে জড়িয়ে পড়লে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।  

একপর্যায়ে লোকজন দুভাগে বিভক্ত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হলেও কারো আঘাত গুরুতর নয় বলে জানা গেছে।

সদর মডেল থানার ওসি জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুই শিশুর চেয়ারে বসা নিয়ে সৃষ্ট বিরোধ থেকে সংঘর্ষের সূত্রপাত হয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ গুরুতর আহত হয়নি। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।

এসএসসির খাতা দেখায় অবহেলা করা পরীক্ষকদের তালিকা হচ্ছে: শিক্…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু নিয়ন্ত্রণে বুটেক্স হল প্রশাসনের ইতিবাচক উদ্যোগ, স্বস…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
দেশের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
ছাত্র আন্দোলনের মুখে আরও এক দেশের প্রেসিডেন্টের পদত্যাগ
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
আরও এক দফায় সোনার দামে বড় পতন, আজ ভরি কত?
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
একাদশে ভর্তি নিশ্চিয়ন করেও দ্বিতীয় ধাপে আবেদন করতে না পারা …
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬