ময়মনসিংহে কাঁচির আঘাতে পুলিশ সদস্যসহ আহত ২

০১ জুলাই ২০২৬, ১২:৪৪ PM
ভাই ভাই সার্জিক্যাল অ্যান্ড মেডিসিন কর্নার

ভাই ভাই সার্জিক্যাল অ্যান্ড মেডিসিন কর্নার © সংগৃহীত

ময়মনসিংহ নগরীতে কৌটা কিনতে গিয়ে ফার্মেসির কর্মচারীদের হামলার শিকার হয়েছেন এক পুলিশ সদস্য ও তার ভগ্নিপতি। এ সময় কাঁচির আঘাতে তারা আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আহত পুলিশ সদস্য ও চালক মাসুম বিল্লাহ ময়মনসিংহ পুলিশ লাইনে কর্মরত।

মঙ্গলবার (৩০ জুন) রাত ৯টার দিকে নগরীর চরপাড়া এলাকার সাবেক জনতা ব্যাংকের পেছনের গলিতে ভাই ভাই সার্জিক্যাল অ্যান্ড মেডিসিন কর্নারে এ হামলার ঘটনা ঘটে।

ঘটনার পরে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯ কল দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত দুজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক তাদের হাসপাতালের ৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পুলিশ সদস্য মাসুম বিল্লাহর পপুলার হাসপাতালের পাশের একটি হাসপাতালে তার মামার টিউমারের অপারেশন হয়। ওই টিউমার সংরক্ষণের জন্য কৌটা কিনতে মাসুম বিল্লাহ ও তার ভগ্নিপতি চরপাড়া এলাকার সাবেক জনতা ব্যাংকের পেছনের গলিতে অবস্থিত ‘ভাই ভাই সার্জিক্যাল অ্যান্ড মেডিসিন কর্নার নামক দোকানে যান। কৌটা চাইলে দোকানি কৌটা দেন। কৌটা দেখে মাসুম বিল্লাহর পছন্দ হয়নি। তাই তিনি কৌটা ফেরত দেন। তখন দোকানি বলে এই কৌটাই নিতে হবে। এ নিয়ে তাদের মধ্যে তর্কবির্তকের সৃষ্টি হয়। একপর্যায়ে দোকানের লোকজন কাঁচি দিয়ে পুলিশ সমস্য মাসুম বিল্লাহর শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। পরে মাসুম বিল্লাহ নিজেকে বাঁচাতে দৌড়ে পালিয়ে যান। তখন মাসুম বিল্লাহর ভগ্নিপতি আকরাম হোসেনকে একা পেয়ে তাকে পিটিয়ে গুরুতর আহত করেন। পরে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯ কল করলে পুলিশ ঘটনাস্থলে যায় এবং আহত দুজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তাদের হাসপাতালের ৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিদর্শক (এসআই) মো. জবায়দুল হক বলেন, রাত ১১টার দিকে পুলিশ সদস্য মাসুম বিল্লাহকে অপারেশন থিয়োটারে নেওয়া হয়েছিল। সেখানে প্রয়োজনীয় চিকিৎসা শেষে আবার ৬ নম্বর ওয়ার্ডে পাঠিয়েছেন। মাসুম বিল্লাহর শরীরের বিভিন্ন স্থানে কাঁচি দিয়ে আঘাত করা হয়েছে। বিশেষ করে ঘাড়ের দিকে কাঁচির আঘাতে বড় একটি ক্ষত হয়েছে। তবে তার অবস্থা আশঙ্কাজনক।

পূজায় ডিজে বাজানো নিষিদ্ধ করলেন শুভেন্দু অধিকারী
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ইতালিতে বাঁধনের ওপর হামলা, থানায় অভিযোগ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
গাড়ি থেকে মানিব্যাগ নিয়ে পালাচ্ছিল তরুণ, দৌড়ে আটক করলেন পুল…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সান্তাহারে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের র…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি আবেদন শুরু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে পাবিপ্রবির সনাতনী শি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9