সাঈদীর পক্ষে পোস্ট

বহিষ্কার হচ্ছেন তিতুমীর কলেজ ছাত্রলীগের ডজন খানেক নেতা

১৯ আগস্ট ২০২৩, ০৭:০২ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:০৬ AM
সরকারি তিতুমীর কলেজ ছাত্রলীগ

সরকারি তিতুমীর কলেজ ছাত্রলীগ © ফাইল ছবি

মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ড পাওয়া জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে শোক প্রকাশ করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় বহিষ্কার হতে যাচ্ছেন সরকারি তিতুমীর কলেজ ছাত্রলীগের ডজন খানেক নেতাকর্মী। 

এর আগে সাঈদীকে নিয়ে পোস্ট দেয়ায় সারাদেশে পদ হারিয়েছেন ছাত্রলীগের অন্তত ৬৮ জন। এছাড়াও সারা দেশে বাংলাদেশ ছাত্রলীগের যে সব নেতাকর্মী সাঈদীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন তাদের তালিকাও তৈরি করছেন সংগঠনটি। 

গণমাধ্যমের হাতে আসা ওই তালিকায় ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের অন্তত ৯০ জনের নাম দেখা যায়। যেখানে তিতুমীর কলেজ ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মীর নাম রয়েছে। এছাড়াও কয়েকজনের নাম পাওয়া গেছে বলে জানিয়েছেন তিতুমীর কলেজ ছাত্রলীগের সভাপতি মো. রিপন মিয়া।

বহিষ্কারের তালিকায় তিতুমীর কলেজ ছাত্রলীগের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এস এম আসিক মাহমুদ, সহ-সভাপতি নুরে আলম সিদ্দিকী রুম্মান, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক নবীন ইসলাম রাজ, সহ-সম্পাদক সাজ্জাদুল ইসলাম, উপ-বিজ্ঞান বিষয়ক সম্পাদক ইমরান নাহিদ, ১নং কার্যকরী সদস্য মুসা বিন মন্নর তিতুমীর কলেজ ছাত্রলীগ থেকে বহিষ্কার হতে যাচ্ছেন।

তিতুমীর কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হক জুয়েল মোড়ল বলেন, যারা পোস্ট দিয়েছে তাদের সময় মত বহিষ্কার করা হবে। যতজনের নাম পাওয়া যাবে তাদেরকেই বহিষ্কার করা হতে পারে।

এ বিষয়ে তিতুমীর কলেজ ছাত্রলীগের সভাপতি মো. রিপন মিয়া জানান, আমরা লিস্ট করছি এরপর বহিষ্কার করা হবে। ইতোমধ্যে চার-পাচঁজনকে পেয়েছি, আরও খোঁজ নেয়া হচ্ছে। আমি আমার সাধারণ সম্পাদক সহ সকলকে জানিয়ে দিয়েছি, এ ধরনের পোস্টের স্ক্রিনশট পেলে আমাদের দপ্তরে জমা দিতে। আমরা চেষ্টা করছি সময় নিয়ে যাচাই-বাচাই করতে। এখন তো এডিটিং এর যুগ, কারও আদর্শের জায়গায় যেন দাগ না লাগে সেদিকেও খেয়াল রাখা হবে।

বহিষ্কারের বিষয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন জানিয়েছেন, স্ব স্ব ইউনিটকে এ বিষয়ে নির্দেশ দেয়া হয়েছে। যার যার বিরুদ্ধে প্রমাণ পাওয়া তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার নির্দেশনা দেয়া হয়েছে।

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা-কর্মচা…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: শামা ওবায়েদ
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক ড্রোন প্রতিযোগিতায় বিশ্বে চতুর্থ ইউআইইউ, পেল সং…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
মেরী স্টোপস ক্লিনিকে চাকরি, আবেদন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
শ্রেষ্ঠ শিক্ষক হলেন ‘শাড়ির আঁচল উড়িয়ে’  ভিডিও বানানো সেই বি…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
বিএমইউর ঝুঁকিপূর্ণ ‘এ’ ব্লক ভবন দ্রুত ত্যাগের নির্দেশ
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬