কুবি অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জাকির, সম্পাদক ছাদেক

২৭ জুলাই ২০২৩, ০৮:২১ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
মোহাম্মদ জাকির হোসেন-মো. ছাদেক হোসেন মজুমদার

মোহাম্মদ জাকির হোসেন-মো. ছাদেক হোসেন মজুমদার © টিডিসি ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) অফিসার্স অ্যাসোসিয়েশনের কার্যকরী পরিষদ-২০২৩ এর নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে সহকারী রেজিস্ট্রার (রেজিস্ট্রার দপ্তর) মোহাম্মদ জাকির হোসেন এবং সাধারণ সম্পাদক পদে (নিরাপত্তা শাখা) মো. ছাদেক হোসেন মজুমদার নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ৪১১ নম্বর কক্ষে প্রধান নির্বাচন কমিশনার ও শারীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক মো. মনিরুল ইসলাম ভোট গণনা শেষে এই ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে পনেরটি পদের মধ্যে সভাপতি, সাধারণ সম্পাদক ও ক্রীড়া সাংস্কৃতিক ও সমাজকল্যাণ সম্পাদক এই তিনটি পদে নিবার্চন অনুষ্ঠিত হয়। বাকিরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

অন্য পদগুলোতে বিজয়ীরা হলেন, সহ-সভাপতি মুহাম্মদ জিল্লুল হাসান, মোহাম্মদ রহমত উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আকতার হোসেন ও মো. ছালেহ আহমেদ (মামুন), কোষাধ্যক্ষ কামরুল আহসান রুবেল, সাংগঠনিক সম্পাদক মো. মফিজুল ইসলাম, দপ্তর-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ রায়হানুল ইসলাম, ক্রীড়া, সাংস্কৃতিক এবং সমাজকল্যাণ সম্পাদক মো. আতিকুর রহমান।

এছাড়া কার্যকরী সদস্য পদে যথাক্রমে মো. আবু তাহরে, মোহাম্মদ আব্দুল হান্নান, মো. মুখলেছুর রহমান, মো. মাসুদুর রহমান, মো. শাহ আলম নির্বাচিত হয়েছেন।

নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সবুজ বডুয়া, দিলশাদ পারভীন, রিজোয়ানা করিম ও মোহাম্মদ এমদাদুল হক।

উল্লেখ্য, বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ৪১১ নম্বর রুমে সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে ভোট গণনা শেষে সন্ধ্যা ৪টার দিকে ফল ঘোষণা করা হয়।

বাটলারের অসুস্থতায় অনিশ্চয়তা, বিকল্প কোচ খুঁজছে বাফুফে
  • ০৮ নভেম্বর ২০২৬
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: স্বৈরতন্ত্রের মুক্তির দিন
  • ০৮ নভেম্বর ২০২৬
১০৫০ ইউনিয়নে হবে স্থানীয় সরকার নির্বাচন, তারিখ জানাল ইসি
  • ০৮ নভেম্বর ২০২৬
সিলেট টেস্টের নিয়ন্ত্রণে ওয়েস্ট ইন্ডিজ, কঠিন চ্যালেঞ্জের সা…
  • ০৮ নভেম্বর ২০২৬
এনএসইউতে শিক্ষার্থীদের নির্মিত চলচ্চিত্রে সাইবার নিরাপত্তার…
  • ০৮ নভেম্বর ২০২৬
এনবিএর সভাপতি ও সাধারণ সম্পাদক পদে জাবেদ কারদার-রাইসুল হক চ…
  • ০৮ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950