জবিতে স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

২৬ মার্চ ২০২৩, ০৬:৪৯ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:২০ AM

© টিডিসি ফটো

নানা আয়োজনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। রবিবার (২৫ মার্চ) সকাল ১০টায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক। 

এরপর একে একে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল এবং বিভিন্ন সংগঠন পুষ্পার্ঘ্য অর্পণ করেন। 

এ সময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, রেজিস্ট্রার, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক, বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট, প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. একেএম লুৎফর রহমান, বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। 

আরও পড়ুন: ভুলে ভরা জয়কলির ভর্তি প্রস্তুতির গাইড বই

এর আগে সকালে সূর্যোদয়ের সাথে সাথে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপী স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের গান ও দেশাত্মবোধক গান প্রচার করা হয়। মহান স্বাধীনতা সংগ্রামে বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বিশেষ মোনাজাত করা হয়। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনসমূহ আলোক সজ্জায় সজ্জিত করা হয়। 

উল্লেখ্য, আগামীকাল ২৭ মার্চ সকাল ১১টায় স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে  বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে সংগীত বিভাগের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।

গণভোটের রায় রক্ষাসহ ৩ দাবিতে ঢাবি শিক্ষার্থীর আমরণ অনশন
  • ০৮ এপ্রিল ২০২৬
৪২ উন্নয়নের ছাপ রেখে বিদায় নিলেন জহুরুল হক হল প্রাধ্যক্ষ
  • ০৮ এপ্রিল ২০২৬
সরকার গঠনের দুই মাসেই বিএনপির মধ্যে দমনমূলক প্রবণতা দেখা যা…
  • ০৮ এপ্রিল ২০২৬
ঢামেক হাসপাতালে চিকিৎসকদের সাথে ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, …
  • ০৮ এপ্রিল ২০২৬
শিক্ষকদের বেতন নিয়ে বড় সুখবর দিল মাউশি
  • ০৮ এপ্রিল ২০২৬
অনলাইনে ক্লাস হলেও শিক্ষকদের স্কুলে যেতে হবে: শিক্ষামন্ত্রী
  • ০৮ এপ্রিল ২০২৬
close