জাবির সিন্ডিকেট সদস্য হলেন রাষ্ট্রপতি মনোনীত দুই অধ্যাপক

২১ মার্চ ২০২৩, ০৪:৩৬ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:২৫ AM
জাবির সিন্ডিকেট সদস্য হলেন রাষ্ট্রপতি মনোনীত দুই অধ্যাপক

জাবির সিন্ডিকেট সদস্য হলেন রাষ্ট্রপতি মনোনীত দুই অধ্যাপক © টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সিন্ডিকেটে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মনোনীত সদস্য হিসেবে মনোয়ন পেয়েছেন দুই জন অধ্যাপক। মঙ্গলবার (২১ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শতরুপা তালুকদার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

তাঁরা হলেন, জাবির গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদের সাবেক ডিন অধ্যাপক অজিত কুমার মজুমদার ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক আশরাফ-উল আলম।

প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর এর অনুমোদনক্রমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আইন ১৯৭৩ এর ২২ (১) (জি) ও ২২ (৩) ধারা অনুযায়ী জাবির গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদের সাবেক ডিন অধ্যাপক অজিত কুমার মজুমদার ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মো. আশরাফ-উল-আলম কে উক্ত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে ২ (দুই) বছরের জন্য মনোনয়ন প্রদান করা হলো।

আরও পড়ুন: শিক্ষার্থীদের নতুন কর্মসংস্থানের উদ্যোগ জাতীয় বিশ্ববিদ্যালয়ের

এর আগে সদস্য মনোয়নের জন্য গত বছরের ৮ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অফিস থেকে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাবিত সদস্যদের নামের তালিকা পাঠানো হয়েছিলো।

পাঠ্যবই ছাপার কাজের মান যাচাইয়ের জন্য প্রেস পরিদর্শন শিক্ষ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগের সাবেক এমপির উত্তরার বাসা থেকে নিষিদ্ধ ছাত্রলীগ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ইউজিসিতে ‘জয় বাংলা’ স্লোগান, কর্মীকে অব্যাহতি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চলমান আন্দোলনে ভয়ভীতির প্রতিবাদে মধ্যরাতে চুয়েট শিক্ষার্থীদ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সালমান মুক্তাদিরের স্ট্রুডিওতে হামলার ঘটনায় আরও এক এজাহারভু…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
দুই দফা সময় বাড়ানোর পর মমেকে আগুন লাগার ঘটনায় তদন্ত কমিটির …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬