খুবিতে আর্ককেইউ-ট্রান্সটেক বেস্ট থিসিস অ্যাওয়ার্ড পেলেন তিন শিক্ষার্থী

২০ মার্চ ২০২৩, ০১:৪৬ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:২৬ AM
খুবিতে বেস্ট থিসিস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে শিক্ষকদের সাথে অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীরা

খুবিতে বেস্ট থিসিস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে শিক্ষকদের সাথে অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীরা © টিডিসি ফটো

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) আর্ককেইউ-ট্রান্সটেক বেস্ট থিসিস অ্যাওয়ার্ড-২০২২ পেয়েছেন স্থাপত্য ডিসিপ্লিনের তিন শিক্ষার্থী। অ্যাওয়ার্ড-প্রাপ্তদের মধ্যে রবিউল হাসান মাসুমকে ৫০ হাজার টাকার চেক ও সনদপত্র, আমিনা তাবাসসুম তমাকে ৪০ হাজার টাকার চেক ও সনদপত্র এবং মাহি সুলতানাকে ৩০ হাজার টাকার চেক ও সনদপত্র প্রদান করা হয়। এছাড়া ডিসিপ্লিনের দুই শিক্ষার্থী ইমন কুমার সাহা ও তাবিহা তাবাসসুমকে প্রতিমাসে ১০ হাজার টাকা করে ১২ মাস পর্যন্ত স্কলারশিপ প্রদান করা হয়।

রোববার (১৯ মার্চ) রাতে বিশ্ববিদ্যালয়ের ড. সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবনের ৩য় তলায় স্থাপত্য ডিসিপ্লিনের সম্মেলন কক্ষ উঠানে আর্ককেইউ টিচার-স্টুডেন্ট ডে উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে তাদের হাতে এ অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. কামরুল হাসান তালুকদার। তিনি বলেন, ইন্ডাস্ট্রির সাথে ইউনিভার্সিটির এ ধরনের কোলাবরেশন উৎসাহব্যঞ্জক।

এই অ্যাওয়ার্ড প্রদানের মাধ্যমে নবীন শিক্ষার্থীরা অনুপ্রাণিত হবে। তিনি অ্যাওয়ার্ড ও স্কলারশিপ-প্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং বাংলাদেশ ল্যাম্পস্ লিমিটেডকেও আন্তরিক ধন্যবাদ জানান।

স্থাপত্য ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. শেখ সিরাজুল হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ল্যাম্পস্ লিমিটেড এর হেড অব মার্কেটিং এ এম এম ফজলুর রশিদ। সূচনা বক্তব্য রাখেন শিক্ষার্থীদের সেশনাল কো-অর্ডিনেটর ও ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক এস এম নাজিমুদ্দিন।

আরও পড়ুন: ঢাবি ভর্তিতে আসনপ্রতি সর্বোচ্চ প্রার্থী বিজ্ঞানে, কম বিজনেস স্টাডিজে

অ্যাওয়ার্ড ও স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের নাম ঘোষণা করেন ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক এটিএম মাসুদ রেজা। অনুষ্ঠানে ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে বিকাল থেকে আর্ককেইউ টিচার-স্টুডেন্ট ডে উপলক্ষ্যে শিক্ষক-শিক্ষার্থীদের মতবিনিময় অনুষ্ঠিত হয়। এতে শিক্ষকরা শিক্ষার্থীদের পক্ষ থেকে বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন ও সমস্যার কথা শোনেন এবং তার উত্তর দেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশনা
  • ০২ এপ্রিল ২০২৬
সেভ দ্য চিলড্রেনে চাকরি, আবেদন শেষ ৫ এপ্রিল
  • ০২ এপ্রিল ২০২৬
ঈদযাত্রায় ১৫ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৯৮, প্রতিদিন মৃত্যু ২০
  • ০২ এপ্রিল ২০২৬
ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানোর অভ…
  • ০২ এপ্রিল ২০২৬
বদলি সফটওয়্যারে শিক্ষক-কর্মচারী তথ্য এন্ট্রি নিয়ে বড় খবর দি…
  • ০২ এপ্রিল ২০২৬
সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে নগদ লিমিটেড, আবেদন শেষ ৯ এপ্…
  • ০২ এপ্রিল ২০২৬