বঙ্গবন্ধুর ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে জবিতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

১৫ মার্চ ২০২৩, ০২:১০ AM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:১০ AM

© ফাইল ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। 

আগামী ১৭ মার্চ সকাল সাড়ে ১০ টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে বিবিএ ভবনের নিচ তলায় 'বঙ্গবন্ধু ও আগামীর শিশু' ব্যানারে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। জবি সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি আসফিকুর রহমান আজ মঙ্গলবার (১৪ মার্চ) প্রতিযোগিতার বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, প্রতিযোগিতায় 'ক' বিভাগে ১ম থেকে ৩য় শ্রেণী, 'খ' বিভাগে ৪র্থ থেকে ৭ম শ্রেণী এবং 'গ' বিভাগে ৮ম থেকে ১০ম শ্রেণীর শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। 

প্রতিযোগিতায় আয়োজকদের পক্ষ থেকে আর্ট পেপার সরবরাহ করা হবে এবং অন্যান্য সামগ্রী প্রতিযোগিকে নিয়ে আসতে হবে। প্রতিযোগিতায় নির্বাচিত শিল্পকর্মে তিন বিভাগে ৯টি পুরস্কার, সনদ এবং ক্রেস্ট প্রদান করা হবে।

ট্যাগ: জবি জবি
ঢাকায় মনোরেল করিডোর উন্নয়নে প্রাক-সম্ভাব্যতা সমীক্ষার চুক্তি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
‘ছাত্রলীগ-যুবলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’—বিএনপির মিছিল…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
যারাই জড়িত হোক, আইনের আওতায় আসবেন—সালমানের স্টুডিও ভাঙচুর ই…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশে নভেম্বর পর্যন্ত এলএনজি পাঠাতে পারবে না কাতার
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
৪৩ জনকে চাকরি দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তর
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
গ্যাসের বাজারে নজর, দাম বাড়ালে কঠোর ব্যবস্থা: জাহেদ উর রহমান
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬