‘রক্তাক্ত প্রচ্ছদ’ এর মাধ্যমে কথাশৈলী আবৃত্তি চক্রের আত্মপ্রকাশ 

১৪ মার্চ ২০২৩, ০৯:৪২ AM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:১২ AM
‘রক্তাক্ত প্রচ্ছদ’ এর মাধ্যমে কথাশৈলী আবৃত্তি চক্রের আত্মপ্রকাশ 

‘রক্তাক্ত প্রচ্ছদ’ এর মাধ্যমে কথাশৈলী আবৃত্তি চক্রের আত্মপ্রকাশ  © টিডিসি ফটো

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর উপর লিখিত নির্বাচিত কবিতার প্রযোজনা ‘রক্তাক্ত প্রচ্ছদ’ আবৃত্তির মাধ্যমে আত্মপ্রকাশ করল টিএসসি কেন্দ্রিক কথাশৈলী আবৃত্তি চক্র।

সোমবার (১৩ মার্চ) সন্ধ্যা ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে এ আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমি বিশ্বাস করি আমরা সবাই ভাষা যোদ্ধা, সংস্কৃতি যোদ্ধা। ভাষা সবসময় মানবগোষ্ঠীর মতো বিবর্তিত সত্ত্বার মধ্যে দিয়ে আমরা প্রমিত বাংলায় এসেছি। সংস্কৃতিতে অনেক অঞ্চল ভিত্তিক উচ্চারণ আলাদা হয়। আবৃত্তির চর্চার মধ্যে আমাদের মানব সত্য রয়েছে। 

তিনি আরও বলেন, মানুষ তার ভাষার কারণে, কৌশলিক হওয়ার কারণ শ্রেষ্ঠ। বাঙালি জাতির ভাষার মধ্যে ময়না পাখিও কয়েকটি ভাষা বলতে পারে শিখায়ে দিলে। এটাকে বলি সৃষ্টিশীলতা। 

মহাপরিচালক বলেন, বিশ্ববন্ধু, মানববন্ধু বঙ্গবন্ধুর কাছ থেকে এটা আমরা পেয়েছি। সম্প্রদায় আর জাতি এক নয়। মানবিকতা ধর্মের বিষয়ে আদিকাল আসছে। ধর্মের কল্যাণটুকু শুধু আমরা গ্রহণ করব। জাতিরাষ্ট্রের ফলে জাতিপুঞ্জ তারপর মহারাষ্ট্র থেকে মনাবিকতা সৃষ্টি হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস এবং সম্মিলিত সাংস্কৃতিক জোট ও বাংলাদেশ আবৃত্তি পরিষদের সাধারণ সম্পাদক আহকাম উল্লাহ।

কথাশৈলী আবৃত্তি চক্রে পরিচালক রহমতুল্লাহ রাজনের প্রযোজনায় বঙ্গবন্ধু উপর লিখিত কবিতার কোরাস, দলীয় ও একক আবৃত্তি করে কথাশৈলীর সদস্যরা।

শেখ হাসিনার জন্য পাসপোর্ট আবেদন করেছে ভাড়াটে প্রতিষ্ঠান
  • ০৯ নভেম্বর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ভর্তিতে শর্ত শিথিল
  • ০৯ নভেম্বর ২০২৬
সাংবাদিকদের বয়কটেও কোনো কাজ হচ্ছে না
  • ০৯ নভেম্বর ২০২৬
উচ্চ মাধ্যমিক পর্যন্ত বিদেশে পড়াশোনার খরচে অনুমতি লাগবে না
  • ০৯ নভেম্বর ২০২৬
ইউআইইউ এবং জাপানের লুপ ইনকরপোরেটেড’র মধ্যে সমঝোতা স্মারক অন…
  • ০৯ নভেম্বর ২০২৬
হাসিনাকে দেশে ফেরাতে কাশবনে শপথ, ভিডিও ভাইরাল
  • ০৯ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950