দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালার বিকল্প নেই: ইবি উপাচার্য

১৩ মার্চ ২০২৩, ০৩:৩৯ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:১২ AM
দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালার বিকল্প নেই: ইবি উপাচার্য

দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালার বিকল্প নেই: ইবি উপাচার্য © টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেছেন, দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ কর্মশালার কোন বিকল্প নেই। তিনি উপস্থিত প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ গ্রহণ করে সে অভিজ্ঞতা জাতীয় জীবনে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন।

সোমবার (১৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সভাকক্ষে দিনব্যাপী ‘জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা-২০২৩’ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, পরিবার ও পারিপার্শ্বিক পরিবেশ থেকে আমরা শিখি আবার বিভিন্ন প্রশিক্ষণের মধ্যে দিয়ে তা শাণিত হয়; তা না হলে একদিন আমরা অর্থহীন হয়ে পরবো।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান বলেন, প্রশিক্ষণের মধ্যে দিয়ে চরিত্রবান, আদর্শ ও নীতি নৈতিকতা বোধ সম্পন্ন মানুষ হতে হবে এবং কর্মজীবনের তার প্রতিফলন থাকবে।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া বলেন, কর্মজীবনকে শাণিত করবার জন্য প্রশিক্ষণের কোন বিকল্প নেই। 

সভায় রেজিস্টার (ভারপ্রাপ্ত) এইচ. এম. আলী হাসানের সভাপতিত্বে রির্সোস পারসন হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ বাহাউদ্দিন। 

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-রেজিস্টার (প্রশাসন) ও এপিএ ফোকাল পয়েন্ট চন্দন কুমার দাস। দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন বিভাগের সভাপতি, সহকারী অধ্যাপক ও প্রভাষকবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের ফোকাল ও বিকল্প ফোকাল পয়েন্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ঈদ ভাবনা ও প্রত্যাশা
  • ২১ মার্চ ২০২৬
আসন্ন সিরিজের জন্য দোয়া চাইলেন মুশফিক
  • ২১ মার্চ ২০২৬
পেটের স্বাস্থ্যের জন্য যেসব খাবার উপকারী
  • ২১ মার্চ ২০২৬
ডিজিটাল সালামীর যুগে ফিকে হচ্ছে নতুন টাকার উচ্ছ্বাস
  • ২১ মার্চ ২০২৬
ইরাকে গোয়েন্দা সদর দপ্তরে হামলা, এক কর্মকর্তা নিহত
  • ২১ মার্চ ২০২৬
রাজধানীতে ঈদ উৎসব: আনন্দ মিছিলে ফিরল হারানো ঐতিহ্য
  • ২১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence