ছাত্রী নির্যাতনের ঘটনায় সাংবাদিকরা সঠিক লিখেছে: হল প্রভোস্ট

২৮ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৪২ AM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১২:৪৭ PM
হল প্রভোস্ট অধ্যাপক ড. শামসুল আলম

হল প্রভোস্ট অধ্যাপক ড. শামসুল আলম © টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ের দেশরত্ন শেখ হাসিনা হলের প্রভোস্ট অধ্যাপক ড. শামসুল আলম বলেছেন, নির্যাতনের ঘটনায় আমার কাছে সাংবাদিকদের  কোন নিউজকে কখনও ফেইক মনে হয়নি। যা ঘটতেছে তাই আপনারা লিখেছেন। আমার কাছে কখনও মনে হয়নি যে আপনার অতিরিক্ত বা অতিরঞ্জিত করেছেন।

সোমবার ( ২৭ ফেব্রুয়ারি) বিকাল পাঁচটায় নির্যাতনের ঘটনায় হল প্রশাসন গঠিত তদন্ত প্রতিবেদন নিয়ে পর্যালোচনা শেষে সাংবাদিকদের  এক প্রশ্নোত্তরে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, আমাদের লক্ষ্য থাকে কিভাবে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি উজ্জ্বল করা যায়, আমরা সেই কামনা ও চেষ্টা করি। আমাদের তদন্ত কমিটি অভিযোগের সত্যতা পেয়েছে। সাতজনের বিরুদ্ধে অভিযোগ ছিল, আমরা পাঁচজনের বিষয়ে সত্যতা পেয়েছি। তাই ওই পাঁচজনকে আবাসিকতা বাতিলের সিদ্ধান্ত নিয়েছি।

আরো পড়ুন:

এদিকে হল প্রশাসনের এক জরুরি সভা শেষে আজ সোমবার অভিযুক্ত পাঁচ শিক্ষার্থীর আবাসিকতা বাতিল করেছে হল কর্তৃপক্ষ। বেলা চারটার দিকে হলটির প্রভোস্ট অধ্যাপক ড. শামসুল আলম তথ্যটি নিশ্চিত করেছেন। 

আবাসিকতা বাতিলকৃত পাঁচ শিক্ষার্থী হলেন- শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সানজিদা চৌধুরী অন্তরা ও ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের তাবাসসুম ইসলাম ও মুয়াবিয়া জাহান, আইন বিভাগের ইসরাত জাহান মীম ও চারুকলা বিভাগের হালিমা খাতুন উর্মী। অন্তরা বাদে সবাই ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

যে মোবাইলটি দিয়ে ভিডিও ধারণ করা হয়েছে তা হারিয়ে গেছে বলে দাবি করছেন অভিযুক্ত হালিমা খাতুন উর্মি। মোবাইলটি উদ্ধারের বিষয়ে প্রভোস্ট বলেন, আমাদের তদন্ত কমিটি মনে করে পুলিশ বা প্রক্টরিয়াল বডি যদি মোবাইলটি উদ্ধার করে, তাহলে সেই মোবাইলে ভিডিও ক্লিপসহ আরো তথ্য পাওয়া যাবে।

সিসিটিভি ফুটেজ না পাওয়ার বিষয়ে তিনি বলেন, সিসিটিভির হার্ডডিস্ক রিকভার করে ফুটেজ জব্দ করার জন্য আমরা প্রশাসন ও হাইকোর্টের তদন্ত কমিটিকে চিঠি পাঠিয়েছি। ভয় কাটানোর ব্যাপারে আমরা এখনও আবাসিক শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করিনি। তবে আমরা বেশকিছু পদক্ষেপ হাতে নিয়েছি যেন ভবিষ্যতে এমন ঘটনা না ঘটে।

এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ নিয়ে বিভ্রান্তি, ব্য…
  • ০৫ নভেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য ৪ দিন এগোচ্ছে এইচএসসির পু…
  • ০৫ নভেম্বর ২০২৬
রিপাবলিকানদের পরাজয়ের জন্য ইরান যুদ্ধ দায়ী, এমন দাবি ‘বেশির…
  • ০৫ নভেম্বর ২০২৬
১ ডিসেম্বর এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার বিজ্ঞপ্তি বোর্ড…
  • ০৫ নভেম্বর ২০২৬
কৃষি তথ্য সার্ভিসে জনবল নিয়োগ, আবেদন অনলাইনে
  • ০৫ নভেম্বর ২০২৬
গাজীপুর শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক, কাজে ফিরেছেন শ্রম…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950