পিএসকে সরিয়ে দিয়ে সপরিবারে ক্যাম্পাস ছাড়লেন ইবি উপাচার্য

২৩ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৪৬ AM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১২:৫৮ PM
ইসলামী বিশ্ববিদ্যালয়

ইসলামী বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

নানা ঘটনায় টালমাটাল ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) এবার অব্যাহতি দেওয়া হয়েছে উপাচার্যের পিএসকে। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচএম আলী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। উপাচার্য অধ্যাপক শেখ আবদুস সালাম বুধবার রাতে পিএস আইয়ূব আলীকে অব্যাহতির আদেশ দেন।

এ দিকে বৃহস্পতিবার সকালে উপাচার্য অধ্যাপক শেখ আবদুস সালাম সপরিবারে বাংলো ত্যাগ করেছেন। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, নিয়মিত ছুটির অংশ হিসাবে আগামী ৩ মার্চ পর্যন্ত ছুটি নিয়ে পারিবারিক কাজে ঢাকা গেছেন উপাচার্য। ৪ মার্চ তাঁর কর্মস্থলে যোগদান করার কথা আছে।

এর আগে আয়ূব আলীর বিরুদ্ধে আন্দোলন করেন ছাত্রলীগের নেতারা। তখন তার কার্যালয় ভাঙচুর ও মারধরও করেছিলেন। তবে তখন তাকে সরানো হয়নি। তবে অডিও ফাঁসের ঘটনার পর তাকে অব্যাহতি দেওয়া হলো।

ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচএম আলী হাসান বলেন, ভিসি স্যার গতরাতে ডাকলেও শরীর খারাপ থাকায় যেতে পারিনি। সকালে এসে অব্যাহিতর আদেশপত্র প্রস্তুত করেছি। ভিসি স্যার শুধু তাকে অব্যাহত দেওয়ার কথা বলেছেন। কিন্তু কারণ জানাননি।

ঢামেক চিকিৎসকের ওপর হামলার মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ২,…
  • ২৩ আগস্ট ২০২৬
ইতিহাসে প্রথমবার এমন লজ্জায় পড়ল বাংলাদেশ
  • ২৩ আগস্ট ২০২৬
ফেনীর লালপোল বেদেপল্লিতে মাদকবিরোধী অভিযান, আটক ১৭
  • ২৩ আগস্ট ২০২৬
একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু ২ সেপ্টেম্বর, ক্লাস শুরুর …
  • ২৩ আগস্ট ২০২৬
খাটের পাশে পড়েছিল আয়ুশ, সিঁড়িতে প্রীতিলতা-আগামী, ছাদে মেলে …
  • ২৩ আগস্ট ২০২৬
নতুন সূচিতে হবে জুনিয়র বৃত্তি পরীক্ষা, সিদ্ধান্ত চূড়ান্ত
  • ২৩ আগস্ট ২০২৬