জবিতে আওয়ামীপন্থী ৫ কর্মকর্তাকে মারধরের পর বহিষ্কার করল প্রশাসন

১৭ নভেম্বর ২০২৬, ০৮:০৯ AM , আপডেট: ১৭ নভেম্বর ২০২৬, ০৮:১০ AM
সাময়িক বহিষ্কার হওয়া পাচ কর্মকর্তা

সাময়িক বহিষ্কার হওয়া পাচ কর্মকর্তা © সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ছাত্রদলের পিটুনির পর রাতে বিভিন্ন দপ্তরের পাঁচ কর্মকর্তাকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কর্তৃপক্ষ। এসব কর্মকর্তা হলেন–পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের উপপরিচালক হিমাদ্রী শেখর মণ্ডল, অর্থ ও হিসাব শাখার উপপরিচালক সঞ্জয় কুমার পাল, ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের সহকারী পরিচালক মো. জুনায়েদ, নৃবিজ্ঞান বিভাগের ডেপুটি রেজিস্ট্রার সাইদুর রহমান ও রেজিস্ট্রার দপ্তরের সেকশন অফিসার মো. নুরুল হুদা।

সোমবার (১৬ নভেম্বর) রাত ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রইছ উদদীন। এ ঘটনায় তদন্ত কমিটি গঠনের কথাও বলেছেন তিনি।

আরও পড়ুন: জবিতে আওয়ামী লীগ সন্দেহে ১ শিক্ষককে জিজ্ঞাসাবাদ ও ৪ কর্মকর্তাকে পিটিয়ে প্রক্টর অফিসে নিয়ে গেল ছাত্রদল

উপাচার্য বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আমাদের কিছু সহকর্মী, যারা কর্মকর্তা এবং যারা একসময় ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন, আমাদের কতিপয় শিক্ষার্থী ও ছাত্রসংগঠনের নেতারা তাদের ইতোমধ্যে পাকড়াও করেছেন। তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কয়েকটি অভিযোগ উত্থাপিত হয়েছে। বিশেষ করে রেজোয়ান নামের একজন শিক্ষার্থী কিছুদিন আগে ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণের ঘটনায় আটক হয়েছিল। তার সঙ্গে ক্যাম্পাসের অনেক কর্মকর্তার জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে।’

এর আগে সোমবার দুপুর থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও দপ্তরে তল্লাশি চালিয়ে ওই কর্মকর্তাদের ধরে মারধর করা হয়। তাদের বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ তুলে মারধরের পর তাদের প্রক্টর অফিসে সোপর্দ করেছেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

ওই কর্মকর্তাদের প্রক্টর অফিসে নিয়ে আসার পর প্রক্টরের পাশে দাঁড়িয়ে শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদি হাসান হিমেল বলেন, ‘আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পরেও আমরা আজ অবধি ক্যাম্পাসের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার চেষ্টা করেছি। যারা আওয়ামী লীগ-ছাত্রলীগের পদ-পদবি ব্যবহার করে চাকরি পেয়েছিলেন, তারাও ক্যাম্পাসে চাকরি করছিলেন। আমরা তাদের কিছু বলিনি। কিন্তু আমাদের সহনশীলতাকে দুর্বলতা ভেবে তারা গত কয়েক দিন ধরে অপকর্মে লিপ্ত হয়েছে।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক নাছির আহমাদ বলেন, ‘এ ঘটনায় বিভিন্ন দপ্তরের চারজন কর্মকর্তাকে ধরে ছাত্রদল সংগঠনের নেতারা আমাদের কাছে হস্তান্তর করেছে। তাদের মোবাইল ফোন জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তা জমা দিতে বলা হয়েছে। সবকিছু খতিয়ে দেখে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থার পাশাপাশি আইনানুগ ব্যবস্থাও নেওয়া হবে।’

কুমিল্লা-সিলেট মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, ছাত্রলীগ নেত…
  • ১৭ নভেম্বর ২০২৬
গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, মামলার নির্দেশ ইউএনওর
  • ১৭ নভেম্বর ২০২৬
জবিতে আওয়ামীপন্থী ৫ কর্মকর্তাকে মারধরের পর বহিষ্কার করল প্র…
  • ১৭ নভেম্বর ২০২৬
নেদারল্যান্ডসের বিপক্ষে ৬৭ বছরের মধ্যে সবচেয়ে বড় জয় পেল জার…
  • ১৭ নভেম্বর ২০২৬
আওয়ামী লীগ নেতাদের দলে ভেড়ানোর অভিযোগে বিএনপি ছাড়ার ঘোষণা দ…
  • ১৭ নভেম্বর ২০২৬
অগ্রহায়ণেই টেকনাফে পাওয়া যাচ্ছে কাঁচা আম, কেজি ৮০০ টাকা
  • ১৭ নভেম্বর ২০২৬