দিনাজপুরে শীত শুরু, তাপমাত্রা নামল ১৮ ডিগ্রিতে

১৭ নভেম্বর ২০২৬, ০৯:১৭ AM
শীতের সকাল

শীতের সকাল © সংগৃহীত

দিনাজপুরে ধীরে ধীরে বাড়তে শুরু করেছে শীতের অনুভূতি। ভোর ও সকালবেলায় হালকা ঠান্ডা বাতাসের সঙ্গে দেখা মিলছে কুয়াশার। বিশেষ করে সকাল ও রাতে শীতের আমেজ বেশি অনুভূত হচ্ছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও কমতে পারে।

দিনাজপুর আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ। এর আগের দিন সোমবার (১৬ নভেম্বর) জেলায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়ার এমন পরিবর্তনের প্রভাব পড়তে শুরু করেছে জেলার মানুষের দৈনন্দিন জীবনেও। ভোরে ঘন কুয়াশা ও ঠান্ডা বাতাসের কারণে বাইরে বের হলে শীত অনুভূত হচ্ছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে গরমের অনুভূতিও।

দিনাজপুর শহরের পাটুয়াপাড়া এলাকার বাসিন্দা আপরোজা বেগম বলেন, ‘সকালে বাচ্চাকে স্কুলে রাখতে যেতে হয়। কয়েকদিন ধরে দিনে গরম আর রাতে ঠান্ডা অনুভুত হয়। কিন্তু আজকে ভোর থেকে ঠান্ডার পাশাপাশি কুয়াশা পড়েছে। হঠাৎ করে ঠান্ডা পড়লে বাচ্চারা অসুস্থ হয়ে পড়ে।’
 
হাসেম আলী নামে একজন কৃষক জানান, সকালে মাঠে কাজ করতে গেলে ঠান্ডা বাতাস অনুভূত হচ্ছে। তবে দিনের বেলায় রোদ থাকায় কাজ করতে তেমন অসুবিধা হচ্ছে না।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, চলতি সপ্তাহের শেষ দিকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর তাপমাত্রা আরও কমতে পারে। ফলে দিনাজপুরে শীতের অনুভূতি বাড়ার পাশাপাশি আবহাওয়ায় আরও পরিবর্তন আসতে পারে।

দিনাজপুর জেলা আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান, চলতি সপ্তাহের শেষের দিকে ১৯ ও ২০ নভেম্বর দেশের কিছু কিছু স্থানে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পর আবহাওয়ার পরিবর্তনের কারণে তাপমাত্রা আরও কমতে পারে। ফলে আগামী দিনগুলোতে শীতের অনুভূতি বাড়ার সম্ভাবনা রয়েছে।

দিনাজপুরে শীত শুরু, তাপমাত্রা নামল ১৮ ডিগ্রিতে
  • ১৭ নভেম্বর ২০২৬
ইসলামিক ফাউন্ডেশনে আরবি ভাষা শিক্ষা কোর্সে ভর্তির সুযোগ
  • ১৭ নভেম্বর ২০২৬
আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দুই জেলার যেসব এলাকায়
  • ১৭ নভেম্বর ২০২৬
চলচ্চিত্রের সম্মিলিত প্ল্যাটফর্ম ছাড়ছেন জয় চৌধুরী
  • ১৭ নভেম্বর ২০২৬
মেনস ডে উপলক্ষে পিৎজা হাটে পুরুষ সঙ্গীর জন্য ফ্রি মিল
  • ১৭ নভেম্বর ২০২৬
দিনের শুরুটা সুন্দর করতে সকালে করুন এই ৯ যোগব্যায়াম
  • ১৭ নভেম্বর ২০২৬