র‍্যাগিংয়ে অভিযুক্ত ইবির সানজিদার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ ছাত্রলীগের

১৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:০২ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:২৫ PM
ইবির ছাত্রলীগ নেত্রী  সানজিদা চৌধুরী অন্তরা

ইবির ছাত্রলীগ নেত্রী সানজিদা চৌধুরী অন্তরা © টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দেশরত্ন শেখ হাসিনা হলে নবীন এক ছাত্রীকে বিবস্ত্র করে ভিডিও ধারণে অভিযুক্ত নেত্রী সানজিদা চৌধুরী অন্তরার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগ। বুধবার(১৫ জানুয়ারি) বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান এ তথ্য নিশ্চিত করেন।

শেখ ওয়ালী আসিফ ইনান বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। আমরা বিশ্ববিদ্যালয় শাখাকে জোরালোভাবে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছি। বাংলাদেশ ছাত্রলীগ শিক্ষার্থীদের র‌্যাগিং ও হয়রানি কখনোই করে না। আমরা শিক্ষার্থীদের সুখ-দুঃখের সাথী হতে চাই।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সহ-সভাপতি কামরুল হাসান অনিককে আহবায়ক করে ৪ সদস্যের বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে। কমিটির অন্য সদস্যারা হলেন- বনি আমিন, রাকিবুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন। বুধবার সন্ধ্যায় শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও নাসিম আহমেদ জয় স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: ইবির দেশরত্ন শেখ হাসিনা হলে র‌্যাগিংয়ের ঘটনা ‘অনাকাঙ্ক্ষিত’: ছাত্রলীগ

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ র‍্যাগিংয়ের মতো ঘৃণ্য কাজকে কোনোভাবেই সমর্থন করে না এবং বিশ্ববিদ্যালয় থেকে র‍্যাগিং নামক শব্দটি সমূলে উৎপাটনের জন্য কাজ করে যাচ্ছে। গত ১৩ ফেব্রুয়ারিতে দেশরত্ন শেখ হাসিনা হলে ঘটে যাওয়া বিচ্ছিন্ন ও অনাকাঙ্ক্ষিত ঘটনাটি বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত হয়েছে তা অত্যান্ত নিন্দনীয়।

শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, ঘটনা যদি সত্য হয় এবং তার বিরুদ্ধে যদি অভিযোগ প্রমাণ হয় তাহলে আমরা প্রশাসনের কাছে তার শাস্তির দাবি জানাবো এবং আমরা সাংগঠনিকভাবেও ব্যবস্থা নিব।  

গত রবিবার (১২ ফেব্রুয়ারি) দেশরত্ন শেখ হাসিনা হলে রাত সাড়ে ১১টা থেকে রাত প্রায় তিনটা পর্যন্ত তাকে শারীরিক নির্যাতনের অভিযোগ ওঠে শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সানজিদা আক্তার অন্তরা ও তার সঙ্গীরা। ভুক্তভোগী ছাত্রী ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ছাত্রী। র‌্যাগিংয়ের সময় অভিযুক্ত ছাত্রলীগ নেত্রীরা তাকে মারধর ও বিবস্ত্র করে ভিডিও ধারণ করে রাখে বলে অভিযোগ করেছেন তিনি। পরদিন সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকালে ভয় পেয়ে হল ছেড়ে বাসায় চলে যান ওই ছাত্রী।

জিপিএ ও পাসের হার বাড়লেও কমছে দক্ষতা ও সৃজনশীলতা
  • ১৭ মার্চ ২০২৬
বাংলাদেশি ক্রিকেটারদের পিএসএল খেলা নিয়ে শঙ্কা
  • ১৭ মার্চ ২০২৬
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে ইরান কী পেতে চাইছে?
  • ১৭ মার্চ ২০২৬
বিসিবি নির্বাচন তদন্তে এনএসসির কমিটি গঠন নিয়ে বোর্ডের উদ্বেগ
  • ১৭ মার্চ ২০২৬
নেইমারকে ছাড়াই ব্রাজিলের স্কোয়াড ঘোষণা, ফিরলেন এন্ড্রিক
  • ১৭ মার্চ ২০২৬
১৯ বছর পর চাকরি ফিরে পাচ্ছেন পুলিশের ৩৩০ সদস্য
  • ১৭ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence