আজকের তরুণ প্রজন্ম আগামী দিনের ভবিষ্যৎ: অধ্যক্ষ ইউসুফ

১৩ ডিসেম্বর ২০২২, ০২:৪৯ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৪৫ PM
ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ

ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ © টিডিসি ফটো

ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ বলেছেন, দেশের সার্বিক  সমদ্ধির জন্য শিক্ষার্থীদের সুনাগরিক হয়ে গড়ে উঠতে হবে। কেননা আজকের তরুণ প্রজন্ম বা শিক্ষার্থীরাই হচ্ছেন আগামী দিনের ভবিষ্যৎ। তারাই আগামীতে দেশ পরিচালনা সহ দেশের সর্বত্র নানাবিধ  কার্যক্রম পরিচালনা করবেন। তাই যোগ্যতার ভিত্তিতেই দেশের সর্বত্র সমৃদ্ধির জন্য শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে। 

মঙ্গলবার (১৩ ডিসেম্বর)  বাংলাদেশ স্কাউটস ঢাকা জেলা রোভারের আয়োজনে এবং জাতিসংঘের সহযোগী সংস্থা ইউএনডিপি’র অর্থায়নে আয়োজিত দিনব্যাপী ‘গ্লোবাল সিটিজেনশিপ এন্ড সিভিক এডুকেশন’ শীর্ষক গ্রুপ ওয়ার্কশপের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা কলেজের শহীদ আ.ন.ম নজিব উদ্দিন খান খুররম অডিটোরিয়ামে ঢাকা কলেজ রোভার স্কাউট গ্রুপের রোভাররা এই ওয়ার্কশপে অংশগ্রহণ করেছেন।

আরও পড়ুন: মধ্যরাতে ইশরাকের বাসায় তল্লাশি, দারোয়ান আটক

অধ্যক্ষ ইউসুফ বলেন, বর্তমান সময়ে তথ্যপ্রযুক্তির অবাধ প্রবাহে নিজেদেরকে যোগ্য মানুষ ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে না পারলে ভবিষ্যতে এর বিরূপ প্রভাব পড়বে৷ কেননা আগামী দিনের চতুর্থ শিল্প বিপ্লব মোকাবেলায় দেশে যোগ্যতাসম্পন্ন  মানুষের প্রয়োজন। বর্তমান তরুণ প্রজন্ম যদি এই যোগ্যতা সম্পন্ন মানুষ হিসেবে নিজেদেরকে গড়ে তোলার দায়িত্ব না নেয় তবে সার্বিকভাবে দেশের উন্নয়ন অগ্রগতি বাঁধাগ্রস্ত হবে। 

তিনি আরও বলেন, সর্বত্রই জ্ঞান লব্ধ বিষয়সমূহ যথাযথভাবে পালন করার জন্য শিক্ষার্থীদের প্রাণান্তকর প্রচেষ্টা থাকতে হবে। এসব বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষকরা শিক্ষার্থীদের উৎসাহিত করতে ভূমিকা পালন করতে পারেন।  

এ সময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাকা কলেজের নৈতিকতা কমিটির সদস্য সচিব ড. আবু সিনা ছৈয়দ তারেক, ঢাকা কলেজ রোভার স্কাউট গ্রুপের সম্পাদক সহযোগী অধ্যাপক মোহাম্মদ আনোয়ার মাহমুদ এবং ঢাকা কলেজে রোভার স্কাউট গ্রুপের গ্রুপ স্কাউট লিডার মোসাম্মৎ আয়েশা আক্তার সহ অন্যন্যরা।

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
জাতিসংঘের সদর দপ্তরে ‘বেগম খালেদা জিয়া: হার লাইফ, হার স্টো…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬