দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ল জীবিকার সম্বল, দিশেহারা শাহীন

১০ নভেম্বর ২০২৬, ১২:৫৭ PM
দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে যাওয়া জিপ গাড়ি

দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে যাওয়া জিপ গাড়ি © সংগৃহীত

খাগড়াছড়ি পৌর শহরের পানখাইয়া পাড়া রোডে কে এইচ সিটি হসপিটালের সামনে দাঁড়িয়ে থাকা একটি পুরাতন জিপ গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে গাড়িটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনে জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন গাড়ির মালিক মোহাম্মদ শাহীন। তবে কে বা কারা এ অগ্নিকাণ্ড ঘটিয়েছে, তা এখনো শনাক্ত করা যায়নি।

সোমবার (১০ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে হাসপাতালের সামনে দাঁড়িয়ে থাকা জিপ গাড়িটিতে আগুন দেখতে পান স্থানীয়রা। পরে তারা ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

গাড়ির মালিক মোহাম্মদ শাহীন জানান, রাতের আঁধারে দুর্বৃত্তরা তার গাড়িতে আগুন দেয়। ভোর সাড়ে ৪টার দিকে ঘটনাস্থলে গিয়ে গাড়িটি আগুনে পুড়ে যাওয়া অবস্থায় দেখতে পান তিনি। গাড়িটি চালিয়েই জীবিকা নির্বাহ করতেন তিনি। পরিবারের একমাত্র উপার্জনের অবলম্বন ছিল এই জিপটি। সেটি পুড়ে যাওয়ায় এখন পরিবার নিয়ে কীভাবে চলবেন, তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তিনি। এ ঘটনায় তার প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার মুকুল কুমার নাথ জানান, ভোর সাড়ে ৪টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় পাঁচ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডে গাড়িটির প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, জনবহুল এলাকায় এভাবে গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা। অগ্নিকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

রাজশাহীতে বিএনপি কার্যালয়ে আগুন দিল দুর্বৃত্তরা
  • ১০ নভেম্বর ২০২৬
ডিএমপির ২ থানার ওসি বদল ও ডিবির ২ কর্মকর্তাকে বদলি 
  • ১০ নভেম্বর ২০২৬
নেত্রকোনায় হাওর এক্সপ্রেস ট্রেনে আগুন দিল দুর্বৃত্তরা
  • ১০ নভেম্বর ২০২৬
পাবনায় সড়ক অবরোধ করে ছাত্রলীগের বিক্ষোভ, বেড়া কলেজে তালা
  • ১০ নভেম্বর ২০২৬
রামেক পরিচালকের কক্ষে গোপন বৈঠকে ছাত্রলীগ সভাপতি-সম্পাদক, অ…
  • ১০ নভেম্বর ২০২৬
৮১ পদে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটে নিয়োগ, আবেদন শুরু …
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950