মধ্যরাতে ইশরাকের বাসায় তল্লাশি, দারোয়ান আটক

১৩ ডিসেম্বর ২০২২, ০৯:৫০ AM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৪৫ PM
বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন

বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন © ফাইল ছবি

বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের গোপীবাগের বাসায় অভিযান চালিয়েছে ডিবি পুলিশ। অভিযানের পর দারোয়ানকে তুলে নিয়ে গিয়েছে। বিএনপি সূত্র এই অভিযোগ করেছে।  

সোমবার (১২ ডিসেম্বর) দিবাগত রাত সোয়া ১টা থেকে রাত ২টা পর্যন্ত এই অভিযান চালানো হয়েছে বলে জানানো হয়েছে। তবে ওই সময় ইশরাক কিংবা তার পরিবারের কোনো সদস্য বাসায় ছিলেন না।

আরও পড়ুন: জামায়াতের আমির ডা. শফিকুর রহমান আটক

ইশরাকদের পারিবারিক গাড়িচালক হাজী আব্দুর রশিদ বলেন, রাত দেড়টার দিকে ডিবি পুলিশ গেটে ভাঙচুর চালিয়ে উপরে উঠে। খুলে নেয় সিসি ক্যামেরার সার্ভার ও সিপিইউ। তবে তখন বাসার দেখভালের দায়িত্ব থাকা চার জন ছাড়া আর কেউ ছিলেন না। যাওয়ার সময় পঞ্চাশোর্ধ বাসার দারোয়ান মো. মোহসীনকে তুলে নিয়ে যায়।

এর আগে বিএনপির প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার জানান, খবর পেয়েছি সোমবার দিবাগত রাত দেড়টার দিকে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাকের গোপীবাগের বাসায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তল্লাশি করতে প্রবেশ করেছেন।

এ বিষয়ে পুলিশের কাছ থেকে কিছুই জানানো হয়নি। গত ৫ ডিসেম্বর এক মামলায় বিএনপি নেতা ইশরাক হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। এরপর আরও একটি মামলা হয় তার বিরুদ্ধে।

তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
  • ০১ এপ্রিল ২০২৬
রুয়েটে ‎ক্যান্টিনে বসা নিয়ে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ
  • ০১ এপ্রিল ২০২৬
অতিরিক্ত দামে তেল বিক্রি, জানতে চাইলে ছাত্রদলের দুই নেতাকে …
  • ০১ এপ্রিল ২০২৬
দৌলতদিয়া বাসডুবি: তদন্ত প্রতিবেদন দাখিল
  • ০১ এপ্রিল ২০২৬
রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল শিশু, ধাক্কা দিয়ে প্রাণ নিল অটোরিক…
  • ০১ এপ্রিল ২০২৬
হলের সিট বরাদ্দে সময়সীমা নির্ধারণ ও নীতিমালা প্রণয়নে ডাকসু …
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence