বিইউএফটিতে অনুষ্ঠিত হলো ৭ম টেক্সটাইল গবেষণা সম্মেলন

০১ নভেম্বর ২০২৬, ০৯:০২ AM , আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০৯:০৩ AM
বিইউএফটিতে অনুষ্ঠিত হলো ৭ম টেক্সটাইল গবেষণা সম্মেলন

বিইউএফটিতে অনুষ্ঠিত হলো ৭ম টেক্সটাইল গবেষণা সম্মেলন © টিডিসি ছবি

বস্ত্র ও পোশাকশিল্পে গবেষণা, টেকসই উন্নয়ন এবং উদ্ভাবনকে উৎসাহিত করার লক্ষ্যে বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে (বিইউএফটি) অনুষ্ঠিত হয়েছে ‘৭ম বিইউএফটি–ক্রিস্যাট টেক্সটাইল রিসার্চ কনফারেন্স (টিআরসি) ২০২৬’। ​গতকাল ঢাকার তুরাগের নিশাতনগরে অবস্থিত বিইউএফটির নিজস্ব অডিটোরিয়ামে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে দেশ-বিদেশের শিক্ষাবিদ, গবেষক, প্রযুক্তিবিদ ও তৈরি পোশাক খাতের শিল্পোদ্যোক্তারা অংশ নেন।
​
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিইউএফটির উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান এবং বিশেষ অতিথি ছিলেন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. মেসবা উদ্দিন আলী।
​
স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব অ্যাপারেল স্টাডিজের ডিন অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মোহাম্মদ রুবাইয়াত চৌধুরী। এছাড়া উদ্বোধনী বক্তব্য উপস্থাপন করেন যুক্তরাজ্যের লাফবরো ইউনিভার্সিটির টেক্সটাইল প্রোগ্রাম লিডার ও ক্রিস্যাটের প্রতিষ্ঠাতা ড. আবু সাদাত এম. সায়েম।

​সম্মেলনে কি-নোট স্পিকার ও মূল প্রবন্ধ উপস্থাপক হিসেবে বক্তব্য দেন পাকিস্তানের ন্যাশনাল টেক্সটাইল ইউনিভার্সিটির অধ্যাপক ইঞ্জিনিয়ার ড. হাফসা জামশেদ এবং চীনের চেংদু ছিংগং পলিটেকনিক ইউনিভার্সিটির অধ্যাপক নিহং পাং। বিশ্ব প্রেক্ষাপটে টেক্সটাইল খাতের প্রযুক্তিগত অগ্রগতি, টেকসই উৎপাদন ও গবেষণার নানা দিক তাঁরা তুলে ধরেন।

​সম্মেলনের কারিগরি সেশনগুলোতে টেক্সটাইল বর্জ্য পুনর্ব্যবহার (Recycling), পোশাক উৎপাদনে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও স্মার্ট টেক্সটাইলের ব্যবহার, টেকসই কাঁচামাল, নবায়নযোগ্য জ্বালানি এবং বৈশ্বিক পরিবেশগত নীতি পরিপালনের মতো সমসাময়িক ও অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে গবেষণাপত্র উপস্থাপিত ও আলোচিত হয়।

​আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল ‘বিইউএফটি-ক্রিস্যাট-সেন্ত্রো ডিজিটাল ফ্যাশন ক্যাটওয়াক’ এবং ‘ক্রিস্যাট ৫-মিনিট রিসার্চ’ প্রতিযোগিতা। চূড়ান্ত পর্বের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের ইতি টানা হয়। ধন্যবাদ জ্ঞাপন করেন ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সায়েন্সেসের ডিন অধ্যাপক ড. মো. আবদুল জলিল।

আসন বাড়ানোর দাবি বগুড়া আর্মি মেডিকেল কলেজের
  • ২১ নভেম্বর ২০২৬
প্রেমে ব্যর্থ হয়ে বিয়ে না করা, যা বললেন শায়খ আহমাদুল্লাহ 
  • ২১ নভেম্বর ২০২৬
৬২ প্রকারের ফল বিতরণ ও ৬২ গাছ রোপণ করবে জবি ছাত্রদল
  • ২১ নভেম্বর ২০২৬
এনটিআরসিএর ক্ষমতা নিয়ে প্রশ্ন, পিএসসির আদলে কমিশন গঠনের সুপ…
  • ২১ নভেম্বর ২০২৬
মালয়েশিয়া নেওয়ার কথা বলে ৪ দিন ট্রলারে ঘুরিয়ে নামিয়ে দিল কক…
  • ২১ নভেম্বর ২০২৬
এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের সময় ও দেখার উপায় জানালে…
  • ২১ নভেম্বর ২০২৬