বিইউএফটি জাতীয় কুইজ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা কমার্স কলেজ

২৫ অক্টোবর ২০২৬, ০৮:১৬ PM
বিইউএফটি জাতীয় কুইচ প্রতিযোগিতায় বিজয়ীরা

বিইউএফটি জাতীয় কুইচ প্রতিযোগিতায় বিজয়ীরা © টিডিসি ফটো

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে (বিইউএফটি) আয়োজিত জাতীয় কুইজ প্রতিযোগিতা ২০২৬-এ চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা কমার্স কলেজ। প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ এবং দ্বিতীয় রানারআপ হয়েছে জিরাবো ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। এ ছাড়া ঢাকা কমার্স কলেজের শিক্ষার্থী ফারিক হাসান অমিয় সেরা প্রতিযোগী নির্বাচিত হয়েছেন।

রবিবার (২৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের আব্দুল্লাহ হিল রাকিব অডিটোরিয়ামে ‘বিজিএমইএ প্রেজেন্টস বিইউএফটি জাতীয় কুইজ প্রতিযোগিতা ২.০ ২০২৬’ অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রথম রাউন্ডে উত্তীর্ণ ১ হাজার ৪২৪ জন কলেজশিক্ষার্থী অংশ নেন।

বিইউএফটি ব্র্যান্ড অ্যাম্বাসেডর টিমের সহযোগিতায় আয়োজিত এ প্রতিযোগিতার মূল লক্ষ্য ছিল তরুণদের বুদ্ধিবৃত্তিক উৎকর্ষ সাধনে উৎসাহিত করা এবং শিক্ষার্থীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তোলা। জ্ঞান, সৃজনশীলতা ও উদ্দীপনায় ভরপুর এ আয়োজনে শিক্ষার্থীরা কয়েকটি ধাপে নিজেদের মেধা ও দক্ষতা তুলে ধরেন।

প্রতিযোগিতার শুরুতে বিইউএফটি ক্যাম্পাসে উপস্থিত শিক্ষার্থীরা দ্বিতীয় এমসিকিউ রাউন্ডে অংশ নেন। এ পর্ব থেকে ৩০টি দল কোয়ার্টার ফাইনালে উন্নীত হয়। এরপর বাজার রাউন্ডে ছয়টি দল সেমিফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করে। সেখান থেকে চারটি দল গ্র্যান্ড ফাইনালে জায়গা করে নেয়। ফাইনালে অডিও-ভিজ্যুয়াল ও র‍্যাপিড-ফায়ার রাউন্ড অনুষ্ঠিত হয়। সব পর্বের প্রতিযোগিতা শেষে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বিজয়ী ও অতিথিদের নিয়ে গ্রুপ ফটোসেশন, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ফ্যাশন রানওয়ে অনুষ্ঠিত হয়। পুরো আয়োজন বাস্তবায়নে সহযোগিতা করে বিইউএফটি হেরিটেজ ক্লাব ও বিইউএফটি কালচারাল ক্লাব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজ ও ওয়েগা গ্রুপের চেয়ারম্যান মো. মেসবা উদ্দিন আলী। প্রধান অতিথি ছিলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন বিজিএমইএর বিজনেস ডেভেলপমেন্ট স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান শাফায়েত উল্লাহ রহমত, বিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও জুম গ্রুপের চেয়ারম্যান ড. এম এ মজিদ তালুকদার, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও রশিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম কফিল উদ্দিন আহমেদ এবং বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও সাগর গার্মেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. নুরুল হক।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক মুহাম্মদ ইমতিয়াজের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ফ্যাকাল্টি অব সায়েন্সেসের ডিন অধ্যাপক ড. মো. আব্দুল জলিল। বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপ-উপাচার্য, রেজিস্ট্রার, ডিন, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, কর্মকর্তা, বিশিষ্ট অতিথি ও জ্যেষ্ঠ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় পাওয়ার্ড বাই পার্টনার হিসেবে ছিল বিআরবি, নেক্সাজেন ও আরএফএল। কো-পাওয়ার্ড বাই পার্টনার হিসেবে ছিল ডেসকো, আসুটেক্স, সিস্টেম ইঞ্জিনিয়ারিং ও ওএমসি। ইভেন্ট পার্টনার ছিল চ্যানেল ২৪ এবং নলেজ পার্টনার ছিল লার্নআপ। মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত ছিল সময় টিভি, আমাদের সময়, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, দ্য ডেইলি ক্যাম্পাস ও রেডিও টুডে।

৫০ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে তৃতীয় ভাষা, চাকরির সুযোগ কতটা?
  • ১৬ নভেম্বর ২০২৬
ভোলায় আরও একটি গ্যাসকূপের সন্ধান, দৈনিক মিলবে ২৫ মিলিয়ন ঘনফ…
  • ১৬ নভেম্বর ২০২৬
খাবার ঠিকমতো চিবিয়ে না খেলে শরীরে যে প্রভাব পড়ে
  • ১৬ নভেম্বর ২০২৬
রোজ সকালের যে ব্যায়ামে কমবে বয়সের ছাপ, ভালো থাকবে হৃদযন্ত্র
  • ১৬ নভেম্বর ২০২৬
আর এক মিনিটও প্রধানমন্ত্রী পদে থাকতে পারেন না নেতানিয়াহু: আ…
  • ১৬ নভেম্বর ২০২৬
নতুন পে স্কেলে সশস্ত্র বাহিনীর কার বেতন কত বাড়ল?
  • ১৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950