জবিতে সিনিয়র ছাত্রলীগ কর্মীকে পেটালো জুনিয়র কর্মীরা

০৯ নভেম্বর ২০২২, ০৮:১১ AM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:২১ PM
জবি

জবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সিনিয়র ছাত্রলীগ কর্মী বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী প্রিয়দর্শী চাকমাকে পেটানোর অভিযোগ উঠেছে জুনিয়র কর্মীদের বিরুদ্ধে।

মঙ্গলবার (০৮ নভেম্বর) রাত সাড়ে আটটায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই ঘটনা ঘটে। অভিযুক্তরা সকলেই বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী এবং শাখা ছাত্রলীগের সভাপতি গ্রুপের কর্মী। 

আরও পড়ুন: আইফোন কিনতে আত্মগোপনে, মুক্তিপণ দাবি করে ধরা যুবক।

প্রত্যাক্ষদশীরা জানান, সন্ধ্যা সাড়ে আটটায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে গল্প করার সময় হঠাৎ প্রথম বর্ষের জুনিয়র কর্মীরা এসে বাঁশ, লাটি সোটা দিয়ে প্রিয়দর্শীকে মারধর করে চলে যায়। পরবর্তীতে তাকে উদ্ধার করে পুরান ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ে সাধারন শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরে। অতিরিক্ত পুলিশ এবং প্রক্টরিয়াল বডির সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। পুলিশের ধারাণা পূর্ব শত্রুতার জের ধরে  এই ঘটনা ঘটেছে।

এই বিষয়ে শাখা ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম ফরাজী বলেন, এ ঘটনাটি আমি জেনেছি। এটি সহপাঠীদের মধ্যে ছোটখাটো হাতাহাতির ঘটনা। 

মিরাজ শেখের পরিবারকে সামনে বসিয়ে গুমের ঘটনা অস্বীকার করলেন …
  • ৩০ আগস্ট ২০২৬
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বক্তা থাকায় সেমিনার বন্ধ করল…
  • ৩০ আগস্ট ২০২৬
‘ইন্টেরিম ১ দিন বা ৭ দিনে পেরেছে, আমাদের ৬ মাস অলরেডি চলে গ…
  • ৩০ আগস্ট ২০২৬
শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন গ্রেডে ২৬ পদে চাকরি, আবেদ…
  • ৩০ আগস্ট ২০২৬
ঠাকুরগাঁও-১সহ ১১ সংসদীয় আসনের সীমানা পুনঃর্নির্ধারণ করল ইসি
  • ৩০ আগস্ট ২০২৬
অনিবন্ধিত ৩৩ হাজার ৬১৪ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিরুদ্ধ…
  • ৩০ আগস্ট ২০২৬