খুবির সাত শিক্ষার্থীকে মাদক সেবনের দায়ে শোকজ

৩১ অক্টোবর ২০২২, ১০:৩৫ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ১০:৪৭ AM
খুলনা বিশ্ববিদ্যালয়

খুলনা বিশ্ববিদ্যালয় © টিডিসি ফটো

খুলনা বিশ্ববিদ্যালয়ের ১৮ ব্যাচের শিক্ষা সমাপনী অনুষ্ঠানের কনসার্টে মাদক সেবনের অভিযোগ উঠেছে। আজ সোমবার উক্ত বিশ্ববিদ্যালয়ের ৭ শিক্ষার্থীকে মাদক সেবনের অভিযোগে শোকজ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক মো. শরীফ হাসান লিমন।

সোমবার শোকজ পাওয়া শিক্ষার্থীরা হলেন- জুবায়ের আহমেদ ইয়াসিন, সৈয়দ জাফর সাদিক, মিজানুর রহমান, শীর্ষেন্দু মালাকার, বহ্নিশিখা চৌধুরী, তুফানুল সাদাত তাহা ও সামিউল মুরাদ।

আরও পড়ুন: ভুয়া পরীক্ষার্থীর দুই বছর ও প্রশ্ন ফাঁসে ১০ বছর কারাদণ্ড

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত ২৯ অক্টোবর ১৮ ব্যাচের শিক্ষা সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে ক্যাম্পাসের হাদী চত্বরে সন্ধ্যা ৭টা থেকে রাত দেড়টা পর্যন্ত অনুষ্ঠিত হয় কনসার্ট। এ সময় জনপ্রিয় ব্যান্ড নগরবাউল (জেমস), ওয়ারফেজ এবং আর্টসেল সংগীত পরিবেশন করে। ক্যাম্পাসে বহিরাগতরাও আসে কনসার্ট উপলক্ষে। পুলিশ প্রায় অর্ধশত বহিরাগত যুবককে গাঁজা ও ইয়াবাসহ আটক করে। এছাড়া মাদক সেবনের প্রমাণ পাওয়া যায় বিশ্ববিদ্যালয়ের ওই ৭ শিক্ষার্থীর বিরুদ্ধে।

ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক মো. শরীফ হাসান লিমন বলেন, আরও কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ওই দিন মাদক সেবনের প্রাথমিক তথ্য পাওয়া গেছে। বিস্তারিত তথ্য-প্রমাণ পাওয়ার পর তাদেরও শোকজ করা হবে।

এর আগে গত ৩০ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের মদের বোতল, গাঁজাসহ মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয় খান বাহাদুর আহসান উল্লাহ হল থেকে। এ ঘটনায় ইউআরপি এবং এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের দুই শিক্ষার্থীর সম্পৃক্ততা পেয়েছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ট্যাগ: খুবি
৯টায় অফিসে উপস্থিতিসহ জরুরি ১০ নির্দেশনা মাদ্রাসা ও কারিগরি…
  • ০২ এপ্রিল ২০২৬
সেলস অ্যাসিস্ট্যান্ট নিয়োগ দেবে কর্ণফুলী গ্রুপ, আবেদন এইচএস…
  • ০২ এপ্রিল ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় ৫ হাজার লিটার জ্বালানি তেল জব্দ
  • ০২ এপ্রিল ২০২৬
শিক্ষকদের বৈশাখী ভাতার প্রস্তাব কবে পাঠানো হবে, জানাল মাউশি
  • ০২ এপ্রিল ২০২৬
বিয়ের কথা বলে জামিন নিয়ে প্রতিশ্রুতি ভঙ্গ, গায়ক নোবেল ফের ক…
  • ০২ এপ্রিল ২০২৬
বাংলাদেশে কি পরিমাণ জ্বালানি তেলের মজুদ আছে, জানাল মন্ত্রণা…
  • ০২ এপ্রিল ২০২৬