প্রকৃতি রক্ষার আহ্বানে ৩৪০ কিমি পরিভ্রমণ জবি শিক্ষার্থীর

২৯ অক্টোবর ২০২২, ১১:১৪ AM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ১১:০১ AM
পদযাত্রা শেষে আখাউড়া স্থলবন্দরে সাকিব

পদযাত্রা শেষে আখাউড়া স্থলবন্দরে সাকিব © সংগৃহীত

প্রকৃতি রক্ষার আহ্বানে মুজিবনগর থেকে আখাউড়া পর্যন্ত হেঁটে প্রায় ৩৪০ কিলোমিটার ভ্রমণ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ছামিউজ্জোহা সাকিব।

সাকিব বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

১৭ অক্টোবর থেকে হাইকিং ফোর্স বাংলাদেশের আয়োজনে 'কাম ফরোয়ার্ড টু প্রোটেক্ট নেচার' এই স্লোগান সামনে রেখে মেহেরপুরের মুজিবনগরের ভারত সংলগ্ন সীমান্ত থেকে পরিভ্রমণ শুরু করেন সাকিব।

গত বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে শেষ হয় তার ১১ দিনের অভিযান। ক্রস কান্ট্রি হাইকিংয়ে দীর্ঘ এ পথে তিনি মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, ফরিদপুর, ঢাকা, নারায়ণগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলা অতিক্রম করেন।

আরও পড়ুন: এসএসসি পাসে বন সংরক্ষ‌কের কার্যালয়ে চাকরি।

সাকিব বলেন, আমার অভিযানের উদ্দেশ্য ছিল প্রকৃতি রক্ষায় সবাইকে সচেতন করা। যেমন অনেকেই বিনা কারণে গাছ কেটে ফেলে, পরিবেশের ক্ষতি করে। আমার উদ্দেশ্য মানুষকে সচেতন করা যে, বিনা কারণে গাছপালা না কাটতে, আর যদি কাটতেই হয় তবে ১টা গাছ কাটলে, ৩টা গাছ লাগানো উচিত।

তিনি আরও বলেন, আমি এই সময় বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে শিশুদের সচেতন করেছি পরিবেশ রক্ষার বিষয়ে। তাদের বলেছি কীভাবে পরিবেশ রক্ষা করতে হবে।

সরকারি প্রশিক্ষণে হিজড়া জনগোষ্ঠীর অংশগ্রহণ নেই, সুযোগ থাকলে…
  • ০৩ অক্টোবর ২০২৬
মাত্র ৩০ সেকেন্ডের ছোট্ট অভ্যাসেই ভালো হতে পারে মুড
  • ০৩ অক্টোবর ২০২৬
‘২৮ হাজার শিক্ষার্থীর হাতই আমার হাত’— এক হাতের প্রতিবন্ধকতা…
  • ০৩ অক্টোবর ২০২৬
রাজউক উত্তরা মডেল কলেজের নতুন প্রিন্সিপাল ব্রিগেডিয়ার জেনা…
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির কারিকুলামে যুক্ত হচ্ছে ১০০ নম্বরের ইন্ডাস্ট্রি রিলেটেড…
  • ০৩ অক্টোবর ২০২৬
ভিসা সাক্ষাৎকারে মিথ্যা তথ্য দিলে স্থায়ী নিষেধাজ্ঞা
  • ০৩ অক্টোবর ২০২৬