ইবির স্বতন্ত্র শারীরিক শিক্ষা বিভাগে ভর্তির ফল প্রকাশ

১৯ সেপ্টেম্বর ২০২২, ০৯:৪৬ PM
ইসলামী বিশ্ববিদ্যালয়

ইসলামী বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

গুচ্ছের বাইরে স্বতন্ত্র পদ্ধতিতে অনুষ্ঠিত ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এছাড়া ভর্তির জন্য ব্যবহারিক পরীক্ষার বিষয়, সময়সূচি পরে জানানো হবে বলে জানা গেছে। সোমবার (১৯ সেপ্টেম্বর) বিভাগটির সভাপতি অধ্যাপক ড. মিজানুর রহমান এসব তথ্য জানিয়েছেন।

এর আগে, গত ২৮ আগস্ট বিভাগটির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে বিভাগের ২৫টি আসনের বিপরীতে আবেদনকারী ২৮৬ জন ভর্তিচ্ছুর মধ্যে পরীক্ষার অংশগ্রহণ করেন ২৫০ জন শিক্ষার্থী।

এর মধ্যে প্রশ্নের সেটকোড না লেখায় একটি উত্তরপত্র বাতিল করা হয়েছে। বাকি ২৪৯ জনের ফলাফল ক্রমানুসারে প্রকাশ করা হয়েছে। ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (iu.ac.bd) পাওয়া যাবে।

আরও পড়ুন: ডেনমার্কে উচ্চশিক্ষা শেষে চাকরি ও স্থায়ী বসবাসের সুযোগ

অধ্যাপক মিজানুর রহমান বলেন, ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। ব্যবহারিক পরীক্ষার বিষয়, সময়সূচি এবং অংশগ্রহণের জন্য নির্বাচিত পরীক্ষার্থীদের রোল নম্বর পরবর্তীতে ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। তবে কতোদিন পরে ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে সে সম্পর্কে কিছু বলেননি ড. মিজানুর।

নতুন করে জুলাইযোদ্ধার তালিকায় গেজেটভুক্ত হওয়ার সুযোগ দিল সর…
  • ১১ নভেম্বর ২০২৬
ভর্তি পরীক্ষা বাংলা-ইংরেজি-গণিতে, ফরম ১০০-২৫০ টাকা, কোন এলা…
  • ১১ নভেম্বর ২০২৬
এমপিদের জন্য ১ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ চায় স্থানীয় সরকার…
  • ১১ নভেম্বর ২০২৬
বরিশালে বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজের ক্রেন ভেঙে পড়ল
  • ১১ নভেম্বর ২০২৬
মুন্সিগঞ্জে ১১ কোটি টাকার ভারতীয় শাড়ি-শাল জব্দ, গ্রেপ্তার ২
  • ১১ নভেম্বর ২০২৬
টেকনাফে সেনাসদস্য হত্যা: এজাহারনামীয় আসামি গ্রেপ্তার
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950