এমসি কলেজের নতুন অধ্যক্ষ পান্না রানী রায়

১৮ সেপ্টেম্বর ২০২২, ০৭:১৫ PM
অধ্যাপক পান্না রানী রায়

অধ্যাপক পান্না রানী রায় © টিডিসি ফটো

সিলেটের ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ মুরির চাঁদ (এমসি) কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক পান্না রানী রায়। আজ রোববার সকালে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

এর আগে তিনি এমসি কলেজের উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

সম্প্রতি এমসি কলেজের অধ্যক্ষ সালেহ আহমদ অবসরে যাওয়ায এই পদটি খালি হয়। এবার তার পদে স্থলাভিষিক্ত হলেন অধ্যাপক পান্না রানী রায়। 

পান্না রানী সিলেট অগ্রগামী স্কুল থেকে মাধ্যমিক এবং সিলেট সরকারি মহিলা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজ বিজ্ঞানে অনার্স ও মাস্টার্স পাশ করে ১৪তম বিসিএস-এ শিক্ষা ক্যাডারে উত্তীর্ণ হন।

তার বাড়ি সিলেট শহরের লালদিঘীরপাড় এলাকায়। তিনি দুই সন্তানের মা। তার মেয়ে ডাক্তার ও ছেলে মার্কেন্টাইল ব্যাংকের কর্মকর্তা। 

স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত অধ্যাপক ড. এম. এ. রহিমকে ডিআইইউর…
  • ২২ এপ্রিল ২০২৬
লঙ্কান ক্রিকেট বোর্ডকে সরে দাঁড়ানোর নির্দেশ সরকারের
  • ২২ এপ্রিল ২০২৬
প্রাথমিকের মহাপরিচালক হলেন মিজ শাহীনা ফেরদৌসী
  • ২২ এপ্রিল ২০২৬
দিনদুপুরে ৬ ট্রাকে কয়েক কোটি টাকার মাল চুরি, নেপথ্যে প্রকৌ…
  • ২২ এপ্রিল ২০২৬
বাংলাদেশের সঙ্গে যৌথভাবে যুবকদের কর্মসংস্থানের সুযোগ তৈরিতে…
  • ২২ এপ্রিল ২০২৬
'গুপ্ত' ইস্যুতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, পুরোনো সংস্কৃতিই কি …
  • ২২ এপ্রিল ২০২৬