বিসিএসে কমেছে আবেদন

০৬ মার্চ ২০২২, ০৬:৫৩ PM

© ফাইল ছবি

৪৪তম বিসিএসের আবেদন শেষ হয়েছে গত বুধবার। কয়েক দফায় এই বিসিএসের আবেদনের সময় বাড়ানো হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত পরীক্ষা শেষ না হওয়ার কারণে এ বিসিএসের আবেদনের সময় এক মাস বাড়ানো হয়েছিল।

গত বছরের ৩০ ডিসেম্বর ৪৪তম বিসিএসের অনলাইনে আবেদন শুরু হয়। প্রথম দফায় আবেদনের শেষ সময় ছিল ৩১ জানুয়ারি। পরে তা বাড়িয়ে ২ মার্চ নির্ধারণ করে পিএসসি। ৪৪তম বিসিএসের আবেদনের পড়েছে সাড়ে ৩ লাখের বেশি।

পিএসসি সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছিল ৪১তম বিসিএসে। ওই বিসিএসে ৪ লাখ ৭৫ হাজারের বেশি প্রার্থী আবেদন করেছিলেন। ৪৩তম বিসিএসের আবেদনের পড়েছে ৪ লাখ ৩৫ হাজার ১৯০টি। ৪০তম বিসিএসে আবেদন পড়েছিল ৪ লাখ ১২ হাজার। তবে ৪৪তম বিসিএসে এসে আবেদন কমেছে। এই বিসিএসে আবেদন জমা পড়েছে ৩ লাখ ৫০ হাজার ৭১৬টি।

৪৪তম বিসিএসে নেওয়া হবে ১ হাজার ৭১০ জনকে। এর মধ্যে সবচেয়ে বেশি শিক্ষা ক্যাডারে নেওয়া হবে, ৭৭৬ জন। প্রিলিমিনারি পরীক্ষা হবে ২৭ মে।

৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭১০ জন কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ২৫০ জন, পুলিশ ক্যাডারে ৫০, পররাষ্ট্র ক্যাডারে ১০, আনসার ক্যাডারে ১৪, নিরীক্ষা ও হিসাবে ৩০, করে ১১, সমবায়ে ৮, রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিকে ৭, তথ্যে ১০, ডাকে ২৩, বাণিজ্যে ৬, পরিবার পরিকল্পনায় ২৭, খাদ্যে ৩, টেকনিক্যাল ক্যাডারে ৪৮৫ ও শিক্ষা ক্যাডারে ৭৭৬ জন।

অ্যালার্ম ছাড়াই ঘুম ভাঙাতে বদলান ৫ অভ্যাস
  • ২৬ আগস্ট ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন অনলাই…
  • ২৬ আগস্ট ২০২৬
স্যাটেলাইট নেটওয়ার্ক আনার ঘোষণা বাংলালিংকের, টাওয়ার ছাড়াই ম…
  • ২৬ আগস্ট ২০২৬
কর্মচারী নিয়োগ দেবে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্য…
  • ২৬ আগস্ট ২০২৬
জানাজার সময় তদন্ত করতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ, রাতেই ব…
  • ২৬ আগস্ট ২০২৬
মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন, চরিত্র ও আমাদের জন্য আদ…
  • ২৬ আগস্ট ২০২৬