‘হ্যাঁ’ ভোট নিয়ে বিএনপির অবস্থান কী, স্পষ্ট করলেন ইশরাক হোসেন

১৮ জানুয়ারি ২০২৬, ১০:৫৭ AM , আপডেট: ১৮ জানুয়ারি ২০২৬, ১১:২৫ AM
বিএনপির মনোনীত প্রার্থী ও বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের আহবায়ক ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন

বিএনপির মনোনীত প্রার্থী ও বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের আহবায়ক ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন © ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোট অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি। এ নির্বাচনে ‘হ্যাঁ’ ভোট জয়ী করতে অন্তর্বর্তী সরকারের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল প্রচারণা চালাচ্ছে। 

দেশের শীর্ষস্থানীয় রাজনৈতিক দল বিএনপির গণভোটে অবস্থান নিয়ে রাজনৈতিক মহলে নানান আলোচনা চলছে। এবার সে আলোচনার জবাব দিলেন দলটির নেতা ঢাকা-৬ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের আহবায়ক ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

বিএনপি ‘হ্যাঁ’ ভোটের পক্ষে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন দলটির এ নেতা। আজ রবিবার (১৮ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে ইশরাক হোসেন এ কথা বলেছেন।

আরও পড়ুন: চ্যারিটি কনসার্টে ‘সিগারেট বিতরণ’ নিয়ে বিতর্ক, দুঃখ প্রকাশ ডাকসু নেতা মুসাদ্দিকের

ইশরাক হোসেন লিখেছেন, অবশ্যই আমরা ‘হ্যাঁ’ ভোটের পক্ষে। এটি একটি মীমাংসিত বিষয়—এ নিয়ে কোনো ধরনের বিভ্রান্তি ছড়ানোর সুযোগ নেই। জনগণের সিদ্ধান্তই চূড়ান্ত।

আবাসিক হলে গোসলের ভিডিও ধারণের সময় বিউপি ছাত্র আটক
  • ০৩ অক্টোবর ২০২৬
স্থগিত বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ
  • ০৩ অক্টোবর ২০২৬
টেরিটরি অফিসার নিয়োগ দেবে এসিআই মটরস, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ০৩ অক্টোবর ২০২৬
মিড-ডে মিলে আসছে কুপন, খাবার পছন্দ না হলে টাকা থাকবে শিক্ষা…
  • ০৩ অক্টোবর ২০২৬
আগামী বছর এক সেট বিজি প্রেস, অন্য সেট বাইরে থেকে প্রিন্ট কর…
  • ০৩ অক্টোবর ২০২৬
৮ হাজার এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারিসহ নানা ফিচার নিয়ে বাজারে …
  • ০৩ অক্টোবর ২০২৬