৪০তম বিসিএসের স্থগিত ভাইভা কাল শুরু

০৫ ফেব্রুয়ারি ২০২২, ১১:৩৩ AM
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। © টিডিসি ফটো

করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় ৪০তম বিসিএসের মৌখিক পরীক্ষা স্থগিত করেছিল বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। স্থগিত হওয়া পরীক্ষা কাল রবিবার (৬ ফেব্রুয়ারি) আবার নেওয়া শুরু হবে বলে জানিয়েছে পিএসসি। গত মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পিএসসি।

আরও পড়ুন: বিসিএসের প্রস্তুতি নিচ্ছিলেন ‘সেশনজটের হতাশায়’ আত্মঘাতী ছাত্রী

পিএসসি চেয়ারম্যান বলেন, ভাইভা বোর্ডের অনেকে অসুস্থ হয়ে পড়ায় এ পরীক্ষা স্থগিত করা হয়েছিল। তারা সুস্থ হয়ে ওঠায় আবারও ভাইভা শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা গেছে, গত বছরের ২৭ জানুয়ারি ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে পিএসসি। ৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় আবেদন করেছিলেন চার লাখ ১২ হাজার ৫৩২ প্রার্থী। এর মধ্যে পরীক্ষা দিয়েছেন তিন লাখ ২৭ হাজার পরীক্ষার্থী। তাদের মধ্যে প্রিলিমিনারিতে উত্তীর্ণ হন ২০ হাজার ২৭৭ জন। ২০১৮ সালের আগস্টে ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।

আরও পড়ুন: রাত থেকে বাড়বে শীতের তীব্রতা

৪০তম বিসিএসে মোট এক হাজার ৯০৩ জন ক্যাডার নেওয়া হবে। এতে প্রশাসন ক্যাডারে ২০০ জন, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, করে ২৪, শুল্ক আবগারিতে ৩২ ও শিক্ষা ক্যাডারে প্রায় ৮০০ জনকে নিয়োগ দেওয়া হবে।

বিরোধীদলের ছায়া সরকার থেকে এনসিপি আউট!
  • ২৬ আগস্ট ২০২৬
করোনাকালে বন্ধের পর আজও চালু হয়নি ঈশ্বরগঞ্জের দুই রেলস্টেশন
  • ২৬ আগস্ট ২০২৬
‘বিনামূল্যে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাচ্ছে সরকার’
  • ২৬ আগস্ট ২০২৬
ভাঙা চোয়াল, গলায় লিগেচার মার্ক, মেলেনি ধর্ষণের প্রমাণ: কীভ…
  • ২৬ আগস্ট ২০২৬
তুড়ি মেরে থামালেন ক্লাসের হট্টগোল, তরুণী শিক্ষিকার অভিনব ক…
  • ২৬ আগস্ট ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে গবেষণায় বিশেষ অবদানের জন্য ১৭ জন শিক…
  • ২৬ আগস্ট ২০২৬