৪২তম বিসিএসের স্বাস্থ্য পরীক্ষার তারিখ পরিবর্তন

০৫ ডিসেম্বর ২০২১, ০৭:২৭ PM
৪২তম বিসিএসের স্বাস্থ্য পরীক্ষার তারিখ পরিবর্তন

৪২তম বিসিএসের স্বাস্থ্য পরীক্ষার তারিখ পরিবর্তন © ফাইল ছবি

৪২তম বিসিএসে উত্তীর্ণ চিকিৎসকদের স্বাস্থ্য পরীক্ষার পূর্বনির্ধারিত তারিখ ৬ ও ৭ ডিসেম্বর পরিবর্তন করে ৮ ও ৯ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। একই দিনে ৪১তম বিসিএসের লিখিত পরীক্ষা হওয়ার কারণে এ সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

রবিবার (৫ ডিসেম্বর) অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. মো. ফরিদ হোসেন মিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪২তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ এবং সাময়িকভাবে নির্বাচিত স্বাস্থ্য ক্যাডার ৪ হাজার পরীক্ষার্থীর স্বাস্থ্য পরীক্ষা সম্পাদনের জন্য ইতোমধ্যে ঢাকার ১০টি সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের পরিচালক বরাবর পত্র প্রেরণ করা হয়েছে।

এতে বলা হয়, ৪২তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ বেশকিছু পরীক্ষার্থীর ৪১তম বিসিএসের লিখিত পরীক্ষার তারিখ ৬ ও ৭ ডিসেম্বর নির্ধারিত থাকায় তারা স্বাস্থ্য পরীক্ষার তারিখ পরিবর্তনের আবেদন জানান। এরই পরিপ্রেক্ষিতে তাদের স্বাস্থ্য পরীক্ষা আগামী ৮ অথবা ৯ তারিখ গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

এর আগে, চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি বিশেষ এ বিসিএসের প্রিলিমিনারি (লিখিত) পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার এক মাস পর ২৯ মার্চ ফল প্রকাশ করে পিএসসি। এতে উত্তীর্ণ হন ৬ হাজার ২২ জন। সেখান থেকেই মেধা ক্রমানুসারে ৪ হাজার চিকিৎসক নিয়োগের তালিকা প্রকাশ করে পিএসসি।

ঢাকায় ভিসা আবেদন কেন্দ্র চালু করতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া
  • ২৬ আগস্ট ২০২৬
মাদকের ভয়াল থাবা : ভবিষ্যত প্রজন্মের ওপর একটি গভীর ক্ষতচিহ্ন
  • ২৬ আগস্ট ২০২৬
বদলি আবেদন ভাটা, পাঁচ কারণ জানালেন শিক্ষকরা
  • ২৬ আগস্ট ২০২৬
কাস্টমস কর্মীর ১৫ টুকরা মরদেহ উদ্ধার, বাড়ির কেয়ারটেকার গ্রে…
  • ২৬ আগস্ট ২০২৬
এশিয়া কাপের আগমুহূর্তে পাকিস্তানি পেসারের অবসর
  • ২৬ আগস্ট ২০২৬
বাগেরহাটে অভিযানে মাদক-জাল টাকাসহ গ্রেপ্তার ১১
  • ২৬ আগস্ট ২০২৬