৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তি চলতি মাসে, পদ ১৭১০টি

২৬ নভেম্বর ২০২১, ১০:৫৯ AM
সরকারি কর্ম কমিশন

সরকারি কর্ম কমিশন © ফাইল ফটো

আগামী ৩০ নভেম্বর প্রকাশিত হতে পারে ৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তি। ইতোমধ্যে জনপ্রশান মন্ত্রণালয় থেকে ১ হাজার ৭১০টি পদের চাহিদা সরকারি কর্ম কমিশনে (পিএসসি) পাঠানো হয়েছে।

জানা গেছে, বিভিন্ন মন্ত্রণালয় থেকে চাহিদাপত্র পাওয়ার পর এটি নিয়ে কাজ শুরু করে জনপ্রশাসন মন্ত্রণালয়। সব মন্ত্রণালয় মিলিয়ে এক হাজার ৭১০ জনকে প্রথম শ্রেণির ক্যাডার কর্মকর্তা হিসেবে নিয়োগ দিতে পিএসসিতে চাহিদাপত্র পাঠানো হয়েছে। পিএসসি এখন এই তালিকা নিয়ে কাজ করছে।

পিএসসি সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জনপ্রশাসন মন্ত্রণালয় চাহিদাপত্র পাওয়ার পর এটি নিয়ে কাজ শুরু করা হয়েছে। আগামী ৩০ নভেম্বর পিএসসির বিশেষ সভা রয়েছে। ওই সভাতে ৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের অনুমোদন পাওয়ার পর ওইদিনই সার্কুলার প্রকাশ করা হতে পারে।

এ প্রসঙ্গে জানতে চাইলে পিএসসি’র এক সদস্য গণমাধ্যমকে বলেন, আগামী ৩০ নভেম্বর আমাদের একটি বিশেষ সভা রয়েছে। ওই সভাতে ৪৪তম বিসিএসের বিষয়ে আলোচনা করা হবে। চলতি মাসের মধ্যেই ৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ নিয়েই কাজ করছে পিএসসি।

ইরানি ফুটবলারদের বিশ্বকাপ খেলতে বাধা নেই: মার্কো রুবিও
  • ২৪ এপ্রিল ২০২৬
ভয়ভীতি দেখিয়ে পোশাকশ্রমিককে দলবদ্ধ ধর্ষণ, নারীসহ গ্রেপ্তার ৪
  • ২৪ এপ্রিল ২০২৬
সাংবাদিক পেটানোর ঘটনায় তদন্ত কমিটি ছাত্রদলের
  • ২৪ এপ্রিল ২০২৬
গণতান্ত্রিক অধিকার না ফিরলে আবার রাজপথে নামবো: ইসহাক সরকার
  • ২৪ এপ্রিল ২০২৬
১৬ জনে জকসুতে শিবিরের এজেন্ডা বাস্তবায়ন করছে— অভিযোগ ছাত্রদ…
  • ২৪ এপ্রিল ২০২৬
‘ছাত্রলীগ ট্যাগ’ দিয়ে মামলা, দাখিল পরীক্ষায় বসতে পারছে না শ…
  • ২৪ এপ্রিল ২০২৬