৩৮তম বিসিএস: নন-ক্যাডারে আরও ৬৩ জনকে নিয়োগের সুপারিশ

০৪ নভেম্বর ২০২১, ০৪:৫০ PM
বাংলাদেশ সরকারী কর্ম কমিশন

বাংলাদেশ সরকারী কর্ম কমিশন © লোগো

৩৮তম বিসিএস পরীক্ষায় নন-ক্যাডারে আরও ৬৩ জনের ফলাফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (৪ নভেম্বর) সরকারি কর্ম কমিশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৩৮তম বিসিএস পরীক্ষায় ক্যাডার পদে এবং নন-ক্যাডার ১ম শ্রেণির (৯ম গ্রেড) পদে সুপারিশপ্রাপ্ত নন এমন প্রার্থীদের মধ্য হতে সংশ্লিষ্ট নিয়োগবিধিতে বর্ণিত শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের ৩৮তম বিসিএসে অর্জিত মেধাক্রম, কোটা ও সংশ্লিষ্ট পদসমূহের নিয়োগবিধির ভিত্তিতে কমিশনের  বিশেষ সভায় মোট ৬৩ জন প্রার্থীকে নন-ক্যাডার ২য় শ্রেণির (১০ম গ্রেড) পদে নিয়োগের জন্য সাময়িকভাবে সুপারিশ করা হয়েছে।

উল্লেখ্য, ৩৮তম বিসিএস এর লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু পদ স্বল্পতার কারণে ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত নন— এমন প্রার্থীর সংখ্যা ৬ হাজার ১৭৩ জন। তার মধ্যে নন-ক্যাডার পদে সুপারিশ পেতে আগ্রহী আবেদনকারী প্রার্থীর সংখ্যা ৫ হাজার ৩২ জন।

এর আগে, নন-ক্যাডার প্রথম শ্রেণির (৯ম গ্রেড) পদে নিয়োগের জন্য ১ হাজার ৭৬৩ জনকে এবং নন-ক্যাডার দ্বিতীয় শ্রেণির (১০ম গ্রেডে) ১১ হাজার ৩৯ জনকে সুপারিশ করা হয়েছিল।

বাংলাদেশ সরকারী কর্ম কমিশন কর্তৃক ০৫টি ক্যাটাগরিতে ৬৩টি পদের জন্য সুপারিশ করে ফলাফল প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন

গভীর রাতে ঢাবিতে বিসিএসের গেজেটবঞ্চিতদের অনশন থেকে ছাত্রলীগ…
  • ২৩ অক্টোবর ২০২৬
নিরাপত্তা ত্রুটিতে লাখ লাখ সাইবার হামলার চেষ্টা, অনলাইন সেব…
  • ২৩ অক্টোবর ২০২৬
‘আপনি বিরাট আওয়ামী লীগ ছিলেন’—ওসির ওপর ক্ষোভ ঝাড়লেন রুমিন ফ…
  • ২৩ অক্টোবর ২০২৬
সব চেষ্টা ব্যর্থ, না ফেরার দেশে রাবি শিক্ষার্থী চেসি ত্রিপু…
  • ২৩ অক্টোবর ২০২৬
আওয়ামী লীগ নেতার ভবনে এনসিপির কার্যালয়, উদ্বোধনে মাহমুদা মি…
  • ২২ অক্টোবর ২০২৬
সৌদি আরবে হামলায় আহত ২ বাংলাদেশি, ১৩৫ ফ্লাইট বাতিলে দুর্ভোগ…
  • ২২ অক্টোবর ২০২৬