৪৩তম বিসিএসের প্রিলি পরীক্ষা শুরু

২৯ অক্টোবর ২০২১, ১০:৩৩ AM
পরীক্ষার্থী

পরীক্ষার্থী © ফাইল ফটো

৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা শুরু হয়েছে। শুক্রবার (২৯ অক্টোবর) সকাল ১০টায় দেশের আটটি বিভাগীয় শহরে একযোগে এই পরীক্ষা শুরু হয়। দুপুর ১২টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সরকারি কর্ম কমিশন (পিএসসি) সূত্রে জানা গেছে, আজ মোট ২০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এমসিকিউ পদ্ধতির এই পরীক্ষায় প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর দেয়া হবে। আর ভুল উত্তরের জন্য .২৫ কাটা যাবে।

সূত্র জানায়, ৪৩তম বিসিএসের মাধ্যমে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮১৪ জনকে নিয়োগ দেয়া হবে। এর বিপরীতে আবেদন করেছেন ৪ লাখ ৩৫ হাজার ১৯০ জন।

৪৩তম বিসিএসে প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পুলিশে ১০০, স্বরাষ্ট্রে ২৫, শিক্ষায় ৮৪৩, অডিটে ৩৫, তথ্যে ২২, ট্যাক্সে ১৯, কাস্টমসে ১৪ এবং সমবায়ে ১৯ জন নিয়োগ দেয়া হবে।

২৭ লাখ টাকায় নির্মিত টয়লেট, ব্যবহার করা যায়নি এক দিনও
  • ২৬ আগস্ট ২০২৬
মঞ্চে ফিরছে ‘পদ্মা নদীর মাঝি’, নতুন প্রযোজনায় তেজগাঁও কলেজ …
  • ২৬ আগস্ট ২০২৬
চট্টগ্রামে চোরাই স্মার্টফোনসহ চক্রের ৩ সদস্য গ্রেপ্তার
  • ২৬ আগস্ট ২০২৬
আদমজী ক্যান্টনমেন্ট কলেজে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১০ সেপ্ট…
  • ২৬ আগস্ট ২০২৬
‘সংকটের দায় কৃষকের হলে সরকার ও প্রশাসনের কাজ কী?’
  • ২৬ আগস্ট ২০২৬
সাতকানিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু
  • ২৬ আগস্ট ২০২৬