৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তি চলতি বছরের শেষে: পিএসসি

২৩ সেপ্টেম্বর ২০২১, ০৯:৫৯ AM
 সরকারি কর্ম কমিশন

সরকারি কর্ম কমিশন © ফাইল ছবি

চলতি বছরের শেষেই নতুন বিসিএসের (৪৪ তম) ঘোষণা আসবে বলে জানিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। একই সঙ্গে বাড়ানো হতে পারে আসন সংখ্যাও। করোনাভাইরাসের কারণে সৃষ্টি হওয়া পরীক্ষা ও চাকরিজট কমাতেই এমন সিদ্ধান্ত নেয়া হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি।    

পিএসসি চেয়ারম্যান সোহরাব হোসাইন জানান, জনপ্রশাসন মন্ত্রণালয় নতুন একটি বিসিএস নিয়ে কাজ করছে। এটি হবে ৪৪তম বিসিএস।

এ বিসিএসের বিজ্ঞপ্তি কিছুটা এগিয়ে চলতি বছরের শেষদিকে প্রকাশিত হতে পারে জানিয়ে তিনি বলেন, করোনার কারণে পরীক্ষায় আবেদনের ক্ষেত্রে অনেকের বয়স পেরিয়ে যাচ্ছে, তাই কিছুটা আগেই বিজ্ঞপ্তি দেয়া হতে পারে।

পাশাপাশি, এই বিসিএসে পদের সংখ্যাও আগের চেয়ে বেশি রাখা হতে পারে, বলেন তিনি।

উল্লেখ্য, আগামী ২৯ অক্টোবর ৪৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে পিএসসি। একইসঙ্গে পিএসসি শীঘ্রই ৪১ তম বিসিএসের আটকে থাকা লিখিত পরীক্ষা নেওয়ার কথাও ভাবছে।

জোট থেকে এনসিপির বের হওয়া নিয়ে যা বললেন জামায়াত আমির
  • ২৭ আগস্ট ২০২৬
নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধ্বস, নিহত বেড়ে ১৫০
  • ২৭ আগস্ট ২০২৬
নেপালে ভয়াবহ বন্যায় শোক জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ২৬ আগস্ট ২০২৬
লোডশেডিংয়ে অতিষ্ট হয়ে উপাচার্য বাসভবন অভিমুখে সিকৃবি শিক্…
  • ২৬ আগস্ট ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ জাপানে, করুন আবেদন
  • ২৬ আগস্ট ২০২৬
২৭ লাখ টাকায় নির্মিত টয়লেট, ব্যবহার করা যায়নি এক দিনও
  • ২৬ আগস্ট ২০২৬