৪২তম বিসিএসের ফল আজ

০৯ সেপ্টেম্বর ২০২১, ০৮:২৫ AM
৪২তম বিসিএসের ফল আজ

৪২তম বিসিএসের ফল আজ © ফাইল ছবি

আজ বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) ৪২তম (বিশেষ) বিসিএসের ফল প্রকাশ করবে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। অতিরিক্ত দুই হাজার চিকিৎসকের চাহিদাপত্র মঙ্গলবার পিএসসিতে পাঠিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ফলে মোট চার হাজার চিকিৎসককে সুপারিশ করতে যাচ্ছে পিএসসি।

পিএসসি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সরকারি কর্ম কমিশনের বিশেষ সভা রয়েছে। সভায় ৪২তম বিসিএসের ফল প্রকাশের ঘোষণা দেওয়া হবে। এরপর আনুষ্ঠানিকভাবে পিএসসি’র ওয়েবসাইটে ফল প্রকাশ করা হবে।

এর আগে গত সোমবার পিএসসি’র পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) নূর আহ্‌মদ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ৪২তম বিসিএসের চূড়ান্ত ফল তৈরির কাজ চলছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে অতিরিক্ত দুই হাজার চিকিৎসক নিয়োগের চাহিদাপত্র পেলে চলতি সপ্তাহে চিকিৎসক নিয়োগের সুপারিশ করা হবে।

গত সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছিলেন অতিরিক্ত দুই হাজার চিকিৎসক নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে। এরপর সেদিন বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নব নিয়োগ শাখা থেকে অতিরিক্ত দুই হাজার চিকিৎসকের চাহিদাপত্র পিএসসিতে পাঠায় জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রসঙ্গত, দেশে চলমান কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় দুই হাজার চিকিৎসককে সরকারি চাকরিতে নিয়োগ দিতে গত বছর ৪২তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। গত ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত প্রিলিমিনারি পরীক্ষায় ৩১ হাজার চিকিৎসক অংশ নেন। পরীক্ষার এক মাস পর ২৯ মার্চ এই বিসিএসের ফল প্রকাশ করে পিএসসি। এতে উত্তীর্ণ হন ৬ হাজার ২২ জন।

জেলা প্রশাস‌কের হস্ত‌ক্ষে‌পে রক্ষা পে‌ল শতবর্ষী বটগাছ
  • ২৮ জুন ২০২৬
ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় ফের উত্তপ্ত মধ্যপ্র…
  • ২৮ জুন ২০২৬
বিশ্বকাপে রাউন্ড অব ৩২ নিশ্চিত করেছে যেসব দল
  • ২৮ জুন ২০২৬
নাটকীয় ড্রয়ে ইরানকে বিদায় করে নকআউটে আলজেরিয়া-অস্ট্রিয়া
  • ২৮ জুন ২০২৬
ডুয়েট শাখা ছাত্রশিবিরের কমিটি ঘোষণা, সভাপতি তাসনিম, সেক্রেট…
  • ২৮ জুন ২০২৬
গোল করে আরও এক ইতিহাস গড়লেন মেসি
  • ২৮ জুন ২০২৬