৪৩তম বিসিএস প্রিলির তারিখ জানিয়ে শ্রুতলেখক চাইল পিএসসি

২৪ আগস্ট ২০২১, ০৩:৫৫ PM

© ফাইল ফটো

৪৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা কবে হবে, তা জানাল বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। মঙ্গলবার (২৪ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে পিএসসি বলছে, আগামী ২৯ অক্টোবর ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এ পরীক্ষায় অংশ নেওয়ার জন্য যাদের শ্রুতলেখক প্রয়োজন, তাদের আবেদন করতে বলেছে পিএসসি। আগামী ৯ সেপ্টেম্বর পিএসসি বরাবর এ আবেদন করতে হবে। 

প্রতিবন্ধী প্রার্থীদের শ্রুতলেখকের আবেদনে অনলাইন আবেদনপত্রের (বিপিএসসি ফরম ১) কপি এবং প্রবেশপত্র জমা দিতে হবে। প্রার্থীর দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত কপি জমা দিতে হবে। শ্রুতলেখকের প্রয়োজনীয়তা সম্পর্কে সিভিল সার্জনের প্রত্যয়নপত্র এবং প্রতিবন্ধী পরিচয়পত্রের সত্যায়িত কপি জমা দিতে হবে।

আজ থেকে বসছে সংসদের তৃতীয় অধিবেশন, উঠছে ৩ গুরুত্বপূর্ণ বিল
  • ২৭ আগস্ট ২০২৬
রাজধানীর বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ
  • ২৭ আগস্ট ২০২৬
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষে আহত ৪, তিন সদস্যের তদন্ত কম…
  • ২৭ আগস্ট ২০২৬
বদলির আবেদনের শেষ দিন আজ, সফটওয়্যার জটিলতায় শিক্ষকদের ভোগান…
  • ২৭ আগস্ট ২০২৬
ভিডিওর ভয় দেখিয়ে সংঘবদ্ধ ধর্ষণে অন্তঃসত্ত্বা স্কুলছাত্রী, প…
  • ২৭ আগস্ট ২০২৬
আইফোনে ‘গুপ্ত ট্র্যাকার’ আসলে কি ব্যবহারকারীর ওপর নজরদারি চ…
  • ২৭ আগস্ট ২০২৬