সাতক্ষীরায় সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

২৪ জানুয়ারি ২০২৬, ০২:৪৮ PM
সাতক্ষীরা নিউ মাকের্টস্থ শহীদ স. ম আলাউদ্দীন চত্বরে সাংবাদিকদের মানববন্ধন

সাতক্ষীরা নিউ মাকের্টস্থ শহীদ স. ম আলাউদ্দীন চত্বরে সাংবাদিকদের মানববন্ধন © টিডিসি

ভেজাল সার নিয়ে অনুসন্ধানকালে যমুনা টিভির সাতক্ষীরা প্রতিনিধি আকরামুল ইসলামের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) সাতক্ষীরা নিউ মাকের্টস্থ শহীদ স. ম আলাউদ্দীন চত্বরে সাতক্ষীরা প্রেসক্লাবের আহ্বানে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে অংশ নিয়ে সাংবাদিকরা বলেন, ‘ভেজাল সারে সাতক্ষীরা সয়লাব হয়ে গেছে। সম্প্রতি প্রশাসনের একাধিক অভিযানে বিপুল পরিমাণ ভেজাল সার জব্দও হয়েছে। এর সূত্র ধরে ভেজাল সার উৎপাদনকারীদের নিয়ে অনুসন্ধানকালে সাতক্ষীরার আশাশুনির বুধহাটায় ভেজাল সার উৎপাদনকারী মাজেদ মেম্বারের হামলার শিকার হয়েছেন যমুনা টিভির সাতক্ষীরা প্রতিনিধি আকরামুল ইসলাম। এ সময় তার ক্যামেরাম্যানকে লাঞ্ছিত করার পাশাপাশি ক্যামেরা ও বুম ভেঙে দেওয়া হয়েছে। অনুসন্ধানে জানা গেছে, মাজেদ মেম্বারসহ তার পরিবারের নামের সারের পাঁচটি সরকারি লাইসেন্স রয়েছে। যা সম্পূর্ণ অবৈধ। কারণ লাইসেন্স থাকলে তার জনপ্রতিনিধি হওয়ার সুযোগ থাকে না বা মনোনয়নপত্র বাতিল হয়। কিন্তু কৃষি অফিসের দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের যোগসাজশে বহাল তবিয়তে রয়েছে মাজেদ মেম্বার ও তার লাইসেন্স। বছরের পর বছর ভেজাল সার উৎপাদন করছেন তিনি। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলার কৃষি ও কৃষক।’

বক্তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও ভেজাল সার উৎপাদনকারীদের নির্মূলে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

মানববন্ধনে সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি ও ইন্ডিপেন্ডেন্ট টিভির স্টাফ রিপোর্টার আবুল কাসেমের সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক ও ডিবিসি নিউজের এম বেলাল হোসাইনের পরিচালনায় বক্তব্য রাখেন ও অংশ নেন সিনিয়র সাংবাদিক প্রথম আলোর কল্যাণ ব্যানার্জি, সময় টিভির মমতাজ আহমেদ বাপী, দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী, আরটিভির রামকৃষ্ণ চক্রবর্তী, এটিএন বাংলার এম কামরুজ্জামান, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাভিশনের মো. আসাদুজ্জামান, সহসভাপতি আবুল কালাম, অর্থ সম্পাদক ফরিদ আহমেদ ময়না, বৈশাখী টিভির শামীম পারভেজ, একাত্তর টিভির বরুন ব্যানার্জী, আমার বার্তার কাজী নাসির, বাংলাট্রিবিউনের আসাদুজ্জামান সরদার, এখন টিভির আহসান রাজীব, যমুনা টিভির আকরামুল ইসলাম, গ্লোবাল টিভির রাহাত রাজা, এনটিভির এসএম জিন্নাহ, মাইটিভির ফয়জুল হক বাবু, সমকালের কিশোর কুমার, স্টার নিউজের গাজী ফরহাদ, এশিয়ান টিভির মশিউর রহমান ফিরোজ, ঢাকাপোস্টর ইব্রাহিম খলিল, এনপিবির হোসেন আলী, দ্য এডিটরসের রিজাউল করিম, বার্তা টুয়েন্টিফোরের মৃত্যুঞ্জয় কুমার রায়, বাংলাদেশ বুলেটিনের মিলন কুমার বিশ্বাস, তৌফিকুজ্জামান লিটু, হাবিবুল হাসান, হাবিবুর রহমান সোহাগ, জামাল উদ্দীন প্রমুখ।

এ সময় সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন জুলাই গণঅভ্যুত্থানে সাতক্ষীরার সাবেক প্রধান সমন্বয়কারী আল ইমরান ইমু।

ক্লদ দিয়ে যুদ্ধ, গুপ্তচরবৃত্তি ও প্রতারণা—উঠে এলো ভয়ংকর তথ্য
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির এক শিক্ষকের পড়ানোকে বিটিভির খবরের সাথে তুলনা করতাম, ত…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে একসঙ্গে প্রাণ হারালেন ৪ জন
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাসস্ট্যান্ডে কুড়িয়ে পেলেন টাকা, মালিকের খোঁজে দুদিন ধরে ম…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
দুই মাদ্রাসাছাত্রকে নির্যাতনের অভিযোগ, ৩ শিক্ষক গ্রেপ্তার
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফ্যাটি লিভার থেকে বাঁচতে বদলে ফেলুন এই ৮ অভ্যাস
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9